২০/৭৬. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯২৮ - উটপাখি ও শিকারজাত প্রাণীর ফিদ্য়া
বন্য পশু-পাখি হত্যার ফিদ্য়া
ইহরামে উটপাখি শিকার ও ডিম নষ্টের ফিদ্য়া
মুয়াত্তা ইমাম মালিক : ৯২৮
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯২৮
قَالَ مَالِك لَمْ أَزَلْ أَسْمَعُ أَنَّ فِي النَّعَامَةِ إِذَا قَتَلَهَا الْمُحْرِمُ بَدَنَةً ১৫৬৮-قَالَ مَالِك أَرَى أَنَّ فِي بَيْضَةِ النَّعَامَةِ عُشْرَ ثَمَنِ الْبَدَنَةِ كَمَا يَكُونُ فِي جَنِينِ الْحُرَّةِ غُرَّةٌ عَبْدٌ أَوْ وَلِيدَةٌ وَقِيمَةُ الْغُرَّةِ خَمْسُونَ دِينَارًا وَذَلِكَ عُشْرُ دِيَةِ أُمِّهِ وَكُلُّ شَيْءٍ مِنْ النُّسُورِ أَوْ الْعِقْبَانِ أَوْ الْبُزَاةِ أَوْ الرَّخَمِ فَإِنَّهُ صَيْدٌ يُودَى كَمَا يُودَى الصَّيْدُ إِذَا قَتَلَهُ الْمُحْرِمُ وَكُلُّ شَيْءٍ فُدِيَ فَفِي صِغَارِهِ مِثْلُ مَا يَكُونُ فِي كِبَارِهِ وَإِنَّمَا مَثَلُ ذَلِكَ مَثَلُ دِيَةِ الْحُرِّ الصَّغِيرِ وَالْكَبِيرِ فَهُمَا بِمَنْزِلَةٍ وَاحِدَةٍ سَوَاءٌ.
মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
ইহরামরত ব্যক্তি যদি একটি উটপাখি মেরে ফেলে, তবে তার বদলে একটি উট ফিদ্য়া দিতে হবে। এটাই আমি হামেশা শুনে এসেছি। মালিক (রহঃ) বলেন, উটপাখির ডিম নষ্ট করলে প্রতিটি ডিমের পরিবর্তে একটি উটের মূল্যের এক-দশমাংশ হিসেবে ফিদ্য়া দিতে হবে। যেমন, আযাদ কোন মহিলার গর্ভস্থ সন্তান যদি কেউ মেরে ফেলে তবে এর কাফ্ফারায় (মালিক (রহঃ) বলেছেন) একটি দাসী বা দাস আযাদ করতে হয়। মালিক (রহঃ) বলেন, পঞ্চাশ দীনার হচ্ছে তার মাতার দিয়্যতের (রক্তপণ) এক-দশমাংশ।মালিক (রহঃ) বলেন, শকুন, বাজ, ঈগল, রখম (এক প্রকার শকুন জাতীয় প্রাণী) শিকার বলে গণ্য। মুহরিম ব্যক্তি এগুলো হত্যা করলেও বদলা আদায় করতে হবে। মালিক (রহঃ) বলেন, প্রাণী ছোট হোক বা বড় হোক যার যে ফিদ্য়ার বিধান করা হয়েছে তাই আদায় করতে হবে। দিয়্যতের মধ্যে যেমন বড়- ছোটর তারতম্য হয় না, এইখানেও কোন তারতম্য করা হবে না।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯২৮-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় ইমাম মালিক (র) বলেন, তিনি শুনে এসেছেন যে ইহরামরত ব্যক্তি একটি উটপাখি মেরে ফেললে তার বদলে একটি উট ফিদ্য়া দিতে হবে। তিনি আরও বলেন, উটপাখির ডিম নষ্ট করলে প্রতিটি ডিমের জন্য একটি উটের মূল্যের এক-দশমাংশ হিসেবে ফিদ্য়া দিতে হবে। এরপর তিনি শকুন, বাজ, ঈগল ও রখমের মতো পাখিকেও শিকার হিসেবে গণ্য করেছেন এবং এগুলো হত্যা করলে বদলা আদায় করার কথা বলেছেন। এখানে আরেকটি বিষয় এসেছে: ছোট বা বড় প্রাণীর ক্ষেত্রে যার যে ফিদ্য়া নির্ধারিত, তা-ই আদায় করতে হবে। তাই এই বর্ণনা ইহরামে শিকার, উটপাখি এবং শিকারজাত পাখির ফিদ্য়া বিষয়ে বিস্তারিত ধারণা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইহরাম অবস্থায় উটপাখি হত্যা করলে একটি উট ফিদ্য়ার কথা এসেছে।
- উটপাখির ডিম নষ্ট হলেও তার বদলে নির্ধারিত ফিদ্য়া আছে।
- শিকারজাত পাখির ব্যাপারেও ফিদ্য়ার বিধান উল্লেখ করা হয়েছে।
- ছোট-বড় প্রাণীর ক্ষেত্রে নির্ধারিত ফিদ্য়া কমিয়ে দেখার সুযোগ এই বর্ণনায় নেই।
