২১/১১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৬৯ - খুমুস থেকে নফল দেওয়ার আলোচনা

খুমুস হতে নফল প্রদান করা

নফল ও খুমুস: গনীমতের অতিরিক্ত অংশের হাদিস

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৬৯

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ كَانَ النَّاسُ يُعْطَوْنَ النَّفَلَ مِنْ الْخُمُسِ قَالَ مَالِك وَذَلِكَ أَحْسَنُ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ১৬৫৯-و سُئِلَ مَالِك عَنْ النَّفَلِ هَلْ يَكُونُ فِي أَوَّلِ مَغْنَمٍ قَالَ ذَلِكَ عَلَى وَجْهِ الْاجْتِهَادِ مِنْ الْإِمَامِ وَلَيْسَ عِنْدَنَا فِي ذَلِكَ أَمْرٌ مَعْرُوفٌ مَوْقُوفٌ إِلَّا اجْتِهَادُ السُّلْطَانِ وَلَمْ يَبْلُغْنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَفَّلَ فِي مَغَازِيهِ كُلِّهَ.وَقَدْ بَلَغَنِي أَنَّهُ نَفَّلَ فِي بَعْضِهَا يَوْمَ حُنَيْنٍ وَإِنَّمَا ذَلِكَ عَلَى وَجْهِ الْاجْتِهَادِ مِنْ الْإِمَامِ فِي أَوَّلِ مَغْنَمٍ وَفِيمَا بَعْدَهُ اااا

সাঈদ ইবনু মুসায়্যাব (র) হতে বর্ণিতঃ

মালে গনীমতের এক-পঞ্চমাংশ হতে (সাহাবা যুগের) লোকগণ ‘নফল দিতেন। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন, এই বর্ণনাটি আমার কাছে উত্তম।মালিক (র)-কে জিজ্ঞেস করা হয়েছিল গনীমতের প্রথম ভাগ হতেই কি নফল দিতে হবে? তিনি বললেন, এটা রাষ্ট্রপ্রধানের বিবেচনার উপর নির্ভর করে। আমাদের নিকট এর নির্দিষ্ট রীতি নেই। রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রত্যেক জিহাদেই নফল দিয়েছেন বলে কোন রেওয়ায়ত আমাদের নিকট পৌঁছেনি বরং কতক সময় তা দিয়েছেন, তন্মধ্যে হুনায়ন একটি। এটা ইমামের ইচ্ছাধীন।

[১] যুদ্ধলব্ধ মাল হতে হিস্যার অতিরিক্ত কিছু সাহসিকতার স্বকৃতি বা উৎসাহ প্রদানের জন্য প্রদান করাকে ফিকহর পরিভাষায় ‘নফল’ বলা হয়। তবে তা দিতে হলে সেনাপতিকে পূর্বে ঘোষণা করতে হবে।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৬৯-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় গনীমতের নফল বা অতিরিক্ত প্রদানের উৎস সম্পর্কে আলোচনা এসেছে। সাঈদ ইবনু মুসায়্যাব (র) বলেন, লোকেরা গনীমতের এক-পঞ্চমাংশ বা খুমুস থেকে নফল দিতেন। ইমাম মালিক (র) এই মতকে নিজের কাছে উত্তম বলেছেন। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, গনীমতের প্রথম ভাগ থেকেই নফল দিতে হবে কি না। তিনি বলেন, বিষয়টি ইমাম বা রাষ্ট্রপ্রধানের বিবেচনার উপর নির্ভর করে; এ বিষয়ে তাঁদের কাছে নির্দিষ্ট স্থির রীতি নেই। তাঁর কাছে এমনও পৌঁছেনি যে রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রত্যেক জিহাদেই নফল দিয়েছেন। বরং কিছু ক্ষেত্রে দিয়েছেন, যেমন হুনায়ন। তাই এখানে মূল শিক্ষা হলো, নফল বণ্টন নিয়ম ও নেতৃত্বের বিবেচনার সঙ্গে যুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নফল খুমুস থেকে দেওয়া হয়েছে—এ মত এসেছে।
  • নফল দেওয়ার বিষয়টি ইমামের বিবেচনার সঙ্গে যুক্ত।
  • প্রত্যেক জিহাদে নফল দেওয়া হয়েছিল—এমন দাবি এখানে নেই।
  • গনীমতের বণ্টনে স্থির নিয়ম ও প্রশাসনিক সিদ্ধান্ত দুটোই দেখা হয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন