২১/১৩. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৭১ - গনীমতের সুতা-সুঁচও ফেরত দেওয়ার সতর্কতা
গনীমতের সম্পদ হতে চুরি করা
গনীমত চুরি থেকে সতর্কতা: সুতা-সুঁচও আমানত
মুয়াত্তা ইমাম মালিক : ৯৭১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৭১
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ صَدَرَ مِنْ حُنَيْنٍ وَهُوَ يُرِيدُ الْجِعِرَّانَةَ سَأَلَهُ النَّاسُ حَتَّى دَنَتْ بِهِ نَاقَتُهُ مِنْ شَجَرَةٍ فَتَشَبَّكَتْ بِرِدَائِهِ حَتَّى نَزَعَتْهُ عَنْ ظَهْرِهِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رُدُّوا عَلَيَّ رِدَائِي أَتَخَافُونَ أَنْ لَا أَقْسِمَ بَيْنَكُمْ مَا أَفَاءَ اللهُ عَلَيْكُمْ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَفَاءَ اللهُ عَلَيْكُمْ مِثْلَ سَمُرِ تِهَامَةَ نَعَمًا لَقَسَمْتُهُ بَيْنَكُمْ ثُمَّ لَا تَجِدُونِي بَخِيلًا وَلَا جَبَانًا وَلَا كَذَّابًا فَلَمَّا نَزَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِي النَّاسِ فَقَالَ أَدُّوا الْخِيَاطَ وَالْمِخْيَطَ فَإِنَّ الْغُلُولَ عَارٌ وَنَارٌ وَشَنَارٌ عَلَى أَهْلِهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ ثُمَّ تَنَاوَلَ مِنْ الْأَرْضِ وَبَرَةً مِنْ بَعِيرٍ أَوْ شَيْئًا ثُمَّ قَالَ: وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ مَا لِي مِمَّا أَفَاءَ اللهُ عَلَيْكُمْ وَلَا مِثْلُ هَذِهِ إِلَّا الْخُمُسُ وَالْخُمُسُ مَرْدُودٌ عَلَيْكُمْ.
আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ
হুনায়নের জিহাদ হতে যখন রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যাবর্তন করে জিয়িরানা নামক স্থানের উদ্দেশে যাচ্ছিলেন, তখন তাঁর কাছে এসে লোকের গনীমতের হিস্যা চাইতে লাগল, এমনকি লোকের চাপে তাঁরা উট বৃক্ষের নিকট চলে গেল এবং তাঁর চাদর কাঁটায় আটকে পিঠ হতে পড়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার চাদর আমাকে দাও। তোমরা কি মনে কর, যে জিনিস আল্লাহ্ তোমাদেরকে দিয়েছেন তা তোমাদেরকে আমি বেঁচে দেব না? যাঁর হাতে আমার প্রাণ তাঁর কসম, তিহামা প্রান্তরের বাবলা গাছের মতো এত অধিক সংখ্যক পশুও যদি আল্লাহ্ তা’আলা তোমাদেরকে দান করেন তাও তোমাদের মাঝে আমি বণ্টন করে দেব। তোমরা আমাকে কৃপণ, ভীরু ও মিথ্যাবাদী হিসেবে দেখতে পাবে না।রাসূলুল্লাহ (ﷺ) উট হতে অবতরণ করে লোকের সামনে দাঁড়ালেন। অতঃপর বললেন, কেউ যদি একটি সুতা বা সুঁচ নিয়ে যায় তবে তাও দিয়ে দাও। গনীমত হতে কিছু চুরি করা লজ্জা ও জাহান্নামের কারণ হয় এবং কেয়ামতের দিনও ইহা লজ্জা এবং মহাদোষের কারণ হবে। অতঃপর তিনি মাটি হতে বকরী বা উটের একটা পশম হাতে নিয়ে বললেন, যাঁর হাতে আমার প্রাণ সে সত্তার কসম, আল্লাহ্ তা’আলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তাতে এতটুকু হিস্যাও আমার নেই। হ্যাঁ, গনীমতের এক-পঞ্চমাংশ আমি পাই। উহা তোমাদের নিকটই প্রত্যাবর্তিত হয়।
(সহীহ, ইমাম নাসাঈ মুত্তাসিল সনদে বর্ণনা করেন ৪১৩৮, আলবানী হাদীসটিকে সহীহ বলেন [ইরওয়া] ১২৪০, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুনায়নের পর গনীমত বণ্টন নিয়ে মানুষের তাড়াহুড়া এবং রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ন্যায়পরায়ণতার কথা এসেছে। লোকেরা তাঁর কাছে হিস্যা চাইতে থাকে, এমনকি ভিড়ে তাঁর চাদর কাঁটায় আটকে যায়। তিনি বলেন, আল্লাহ যে সম্পদ দিয়েছেন, তা তিনি বণ্টন করবেন; তাঁকে কৃপণ, ভীরু বা মিথ্যাবাদী পাওয়া যাবে না। এরপর তিনি খুব স্পষ্টভাবে বলেন, সুতা বা সুঁচও ফেরত দাও। গনীমত থেকে চুরি লজ্জা, আগুন এবং কিয়ামতের দিন দোষের কারণ। তিনি পশম হাতে নিয়ে জানান, গনীমতে তাঁর নিজের কোনো অংশ নেই, শুধু খুমুস আছে, আর তাও মানুষের কাছেই ফিরে যায়। হাদিসটির মূল শিক্ষা হলো, আমানত ছোট-বড় হয় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গনীমতের সামান্য জিনিসও ফেরত দিতে বলা হয়েছে।
- গনীমত চুরি লজ্জা ও আগুনের কারণ হিসেবে এসেছে।
- নেতার ন্যায়বিচার ও স্বচ্ছতা গুরুত্বপূর্ণ।
- খুমুসও মানুষের কল্যাণে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।
