৩৯/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৩৮ - যুদ্ধলব্ধ মাল বণ্টন
সুনানে আন-নাসায়ী : ৪১৩৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৩৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا مَحْبُوبٌ يَعْنِي ابْنَ مُوسَى قَالَ: أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ وَهُوَ الْفَزَارِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَيَّاشٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي سَلَّامٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ حُنَيْنٍ وَبَرَةً مِنْ جَنْبِ بَعِيرٍ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّهُ لَا يَحِلُّ لِي مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْكُمْ قَدْرُ هَذِهِ إِلَّا الْخُمُسُ، وَالْخُمُسُ مَرْدُودٌ عَلَيْكُمْ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «اسْمُ أَبِي سَلَّامٍ: مَمْطُورٌ، وَهُوَ حَبَشِيٌّ، وَاسْمُ أَبِي أُمَامَةَ: صُدَيُّ بْنُ عَجْلَانَ، وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হুনায়নের দিন একটি উটের পার্শ্বদেশ থেকে কিছু পশম নিয়ে বললেন, হে লোক সকল! আল্লাহ তা'আলা তোমাদেরকে যে গনীমাত দিয়েছেন, তা থেকে খুমুস ছাড়া ঐ পশম পরিমাণ নেয়াও আমার জন্য হালাল নয়, আর খুমুসও তোমাদের মাঝে ফিরিয়ে দেয়া হয়।
আবু 'আবদুর রহমান [ইমাম নাসায়ী) (রহঃ) বলেন: আবূ সাল্লাম-এর আসল নাম হলো মামতুর, তিনি হলেন আবিসিনিয়ার অধিবাসী। আর আবূ উমামাহ্-এর নাম হলো সুদাই ইবনু 'আজলান। আল্লাহ সম্যক অবগত।
