৩৯/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৩৯ - যুদ্ধলব্ধ মাল বণ্টন
সুনানে আন-নাসায়ী : ৪১৩৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৩৯
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى بَعِيرًا فَأَخَذَ مِنْ سَنَامِهِ وَبَرَةً بَيْنَ إِصْبَعَيْهِ، ثُمَّ قَالَ: «إِنَّهُ لَيْسَ لِي مِنَ الْفَيْءِ شَيْءٌ وَلَا هَذِهِ إِلَّا الْخُمُسُ، وَالْخُمُسُ مَرْدُودٌ فِيكُمْ»
আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ
'আম্র ইবনু শু'আয়ব (রহঃ) তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) একটি উটের কাছে এসে তার কুঁজ হতে একটি পশম তাঁর দুই আঙ্গুলের মাঝে রেখে বললেন: যুদ্ধলব্ধ মালের এক-পঞ্চমাংশ ছাড়া আমার জন্য এই চুলের সমপরিমাণ অংশও নেই। আর আমার এক-পঞ্চমাংশও তোমাদের মধ্যে ফিরিয়ে দেয়া হয়।
