যুদ্ধলব্ধ মাল বণ্টন
৩৯/১. অধ্যায়ঃ
সুনানে নাসাঈ : ৪১৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৩৩
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، أَنَّ نَجْدَةَ الْحَرُورِيَّ حِينَ خَرَجَ فِي فِتْنَةِ ابْنِ الزُّبَيْرِ أَرْسَلَ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنْ سَهْمِ ذِي الْقُرْبَى لِمَنْ تُرَاهُ؟ قَالَ: «هُوَ لَنَا لِقُرْبَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسَمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُمْ»، وَقَدْ كَانَ عُمَرُ عَرَضَ عَلَيْنَا شَيْئًا رَأَيْنَاهُ دُونَ حَقِّنَا، فَأَبَيْنَا أَنْ نَقْبَلَهُ، وَكَانَ الَّذِي عَرَضَ عَلَيْهِمْ أَنْ يُعِينَ نَاكِحَهُمْ، وَيَقْضِيَ عَنْ غَارِمِهِمْ، وَيُعْطِيَ فَقِيرَهُمْ وَأَبَى أَنْ يَزِيدَهُمْ عَلَى ذَلِكَ
ইয়াযীদ ইব্ন হুরমুয (রাঃ) হতে বর্ণিতঃ
খারিজী নেতা নাজদা আল হারূরী যখন আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ)-এর বিশৃঙ্খলা যুগে আবির্ভূত হয়, তখন সে আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-এর নিকট বলে পাঠায় যে, নিকটাত্মীয়দের অংশ কে কে পেতে পারে বলে আপনি ধারণা করেন?তখন ইবন আব্বাস (রাঃ) বললেন: তা রসূলুল্লাহ (ﷺ)-এর নিকটাত্মীয় তথা আমরাই পাব। রসূলুল্লাহ (ﷺ) তাদের মধ্যেই তা ভাগ-বণ্টন করেছেন।উমর (রাঃ) আমাদেরকে কিছু দিতে চাইলে আমরা দেখলাম যে, যে প্রাপ্য আমাদের রয়েছে তা তার চাইতে কম। তখন আমরা তা গ্রহণ করতে অস্বীকার করলাম। তিনি যা দিতে চেয়েছিলেন তা এ রকম ছিল যে, তাদের বিবাহকারীকে সাহায্য করবেন ও ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করবেন এবং তাদের মধ্যে যারা গরীব তাদের সাহায্য করবেন, আর এর চেয়ে বেশি দিতে অস্বীকার করেছিলেন।
সুনানে নাসাঈ : ৪১৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৩৪
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ هَارُونَ قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ الزُّهْرِيِّ، وَمُحَمَّدُ بْنُ عَلِيٍّ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، قَالَ: كَتَبَ نَجْدَةُ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنْ سَهْمِ ذِي الْقُرْبَى، لِمَنْ هُوَ؟ - قَالَ يَزِيدُ بْنُ هُرْمُزَ: وَأَنَا كَتَبْتُ كِتَابَ ابْنِ عَبَّاسٍ إِلَى نَجْدَةَ - كَتَبْتُ إِلَيْهِ، «كَتَبْتَ تَسْأَلُنِي عَنْ سَهْمِ ذِي الْقُرْبَى لِمَنْ هُوَ، وَهُوَ لَنَا أَهْلَ الْبَيْتِ، وَقَدْ كَانَ عُمَرُ دَعَانَا إِلَى أَنْ يُنْكِحَ مِنْهُ أَيِّمَنَا، وَيُحْذِيَ مِنْهُ عَائِلَنَا، وَيَقْضِيَ مِنْهُ عَنْ غَارِمِنَا، فَأَبَيْنَا إِلَّا أَنْ يُسَلِّمَهُ لَنَا وَأَبَى ذَلِكَ فَتَرَكْنَاهُ عَلَيْهِ»
ইয়াযীদ ইব্ন হুরমুয (রাঃ) হতে বর্ণিতঃ
নাজদা ইবন আব্বাস (রাঃ)-কে লিখেন যে, নিকটাত্মীয়দের অংশ কে কে পাবে? ইয়াজিদ ইবন হুরমুজ (রাঃ) বলেন: আমি ইবন আব্বাস (রাঃ)-এর চিঠিটি নাজদাকে জবাবস্বরূপ লিখলাম:তুমি আমার কাছে জানতে চেয়েছ নিকটাত্মীয়দের অংশ কারা পাবে, আর তা হলো আমাদের আহলে বাইতের জন্য।উমর (রাঃ) আমাদেরকে বলেছিলেন যে, তিনি এর দ্বারা আমাদের মধ্যে যাদের বিবাহ হয়নি, তাদের বিবাহের ব্যবস্থা করবেন, আমাদের মাঝে যারা গরীব, তাদের সহযোগিতা করবেন এবং আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। আমরা তাতে অসম্মতি জানাই এবং তা আমাদের কাছেই সোপর্দ করতে আহ্বান করি। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করলেন। শেষে আমরা তা তাঁর ওপর ন্যস্ত করি।
