৩৯/১. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৩৩ - যুদ্ধলব্ধ মাল বণ্টন

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৩৩

أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، أَنَّ نَجْدَةَ الْحَرُورِيَّ حِينَ خَرَجَ فِي فِتْنَةِ ابْنِ الزُّبَيْرِ أَرْسَلَ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنْ سَهْمِ ذِي الْقُرْبَى لِمَنْ تُرَاهُ؟ قَالَ: «هُوَ لَنَا لِقُرْبَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسَمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُمْ»، وَقَدْ كَانَ عُمَرُ عَرَضَ عَلَيْنَا شَيْئًا رَأَيْنَاهُ دُونَ حَقِّنَا، فَأَبَيْنَا أَنْ نَقْبَلَهُ، وَكَانَ الَّذِي عَرَضَ عَلَيْهِمْ أَنْ يُعِينَ نَاكِحَهُمْ، وَيَقْضِيَ عَنْ غَارِمِهِمْ، وَيُعْطِيَ فَقِيرَهُمْ وَأَبَى أَنْ يَزِيدَهُمْ عَلَى ذَلِكَ

ইয়াযীদ ইবনু হুরমুয (রহঃ) হতে বর্ণিতঃ

খারিজী নেতা নাজদাহ্ আল হারূরী যখন 'আবদুল্লাহ ইবনুয যুবায়র (রাঃ)-এর বিশৃঙ্খলা যুগে আবির্ভূত হয়। তখন সে 'আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ)-এর নিকট বলে পাঠায় যে, নিকটাত্মীয়দের অংশ কে কে পেতে পারে বলে আপনি ধারণা করেন? তখন ইবনু 'আব্বাস (রাঃ) বললেন: তা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটাত্মীয় তথা আমরাই পাব। রাসূলুল্লাহ (ﷺ) তাদের মধ্যেই তা ভাগ-বণ্টন করেছেন।'উমর (রাঃ) আমাদেরকে কিছু দিতে চাইলে আমরা দেখলাম যে, যে প্রাপ্য আমাদের রয়েছে তা তার চাইতে কম। তখন আমরা তা গ্রহণ করতে অস্বীকার করলাম। তিনি যা দিতে চেয়েছিলেন তা এ রকম ছিল যে, তাদের বিবাহকারীকে সাহায্য করবেন ও ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করবেন এবং তাদের মধ্যে যারা গরীব তাদের সাহায্য করবেন, আর এর চেয়ে বেশি দিতে অস্বীকার করেছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন