৩৯/১. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৩৫ - যুদ্ধলব্ধ মাল বণ্টন

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৩৫

أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا مَحْبُوبٌ يَعْنِي ابْنَ مُوسَى قَالَ: أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ وَهُوَ الْفَزَارِيُّ، عَنْ الْأَوْزَاعِيِّ قَالَ:كَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى عُمَرَ بْنِ الْوَلِيدِ كِتَابًا فِيهِ: «وَقَسْمُ أَبِيكَ لَكَ الْخُمُسُ كُلُّهُ، وَإِنَّمَا سَهْمُ أَبِيكَ كَسَهْمِ رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ، وَفِيهِ حَقُّ اللَّهِ، وَحَقُّ الرَّسُولِ، وَذِي الْقُرْبَى، وَالْيَتَامَى، وَالْمَسَاكِينِ، وَابْنِ السَّبِيلِ، فَمَا أَكْثَرَ خُصَمَاءَ أَبِيكَ يَوْمَ الْقِيَامَةِ، فَكَيْفَ يَنْجُو مَنْ كَثُرَتْ خُصَمَاؤُهُ، وَإِظْهَارُكَ الْمَعَازِفَ، وَالْمِزْمَارَ بِدْعَةٌ فِي الْإِسْلَامِ، وَلَقَدْ هَمَمْتُ أَنْ أَبْعَثَ إِلَيْكَ مَنْ يَجُزُّ جُمَّتَكَ جُمَّةَ السُّوءِ»

আওযা’ঈ (রহঃ) হতে বর্ণিতঃ

'উমর ইবনু 'আবদুল 'আযীয (রহঃ) 'উমর ইবনু ওয়ালীদ-কে চিঠি লিখলেন তাতে উল্লেখ ছিল যে, তোমার পিতার বণ্টন এরূপ ছিল যে, খুমুসের অংশ সম্পূর্ণ তোমার। কিন্তু প্রকৃতপক্ষে তোমার পিতার যে অংশ রয়েছে তা একজন মুসলিম ব্যক্তির অংশের সমান ছিল। আর তাতে আল্লাহর এবং রাসূলের, নিকটাত্মীয়দের, ইয়াতীমদের, মিসকীনদের এবং মুসাফিরের হক ছিল, যে কারণে কিয়ামতের দিন তোমার পিতার কাছে অধিকহারে দাবিদার উপস্থিত হবে? আর যার বিরুদ্ধে এত অধিক দাবিদার হবে, তার মুক্তি কিভাবে সম্ভব হবে। আর তুমি যে বাদ্যযন্ত্র ও সে তার বের করেছ, ইসলামে তা তো বিদ'আত। আমি চিন্তা করেছি তোমার নিকট একজন লোক পাঠাব, যে তোমার মাথার লম্বা চুলগুলো নিকৃষ্টভাবে কেটে দেবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন