৩৯/১. অধ্যায়ঃ
হাদিস ৪১৩৬
সুনানে নাসাঈ : ৪১৩৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৩৬
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنْ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، أَنَّ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ حَدَّثَهُ، أَنَّهُ جَاءَ هُوَ وَعُثْمَانُ بْنُ عَفَّانَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَلِّمَانِهِ فِيمَا قَسَمَ مِنْ خُمُسِ حُنَيْنٍ، بَيْنَ بَنِي هَاشِمٍ، وَبَنِي الْمُطَّلِبِ بْنِ عَبْدِ مَنَافٍ فَقَالَا: يَا رَسُولَ اللَّهِ، قَسَمْتَ لِإِخْوَانِنَا بَنِي الْمُطَّلِبِ بْنِ عَبْدِ مَنَافٍ، وَلَمْ تُعْطِنَا شَيْئًا، وَقَرَابَتُنَا مِثْلُ قَرَابَتِهِمْ، فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا أَرَى هَاشِمًا وَالْمُطَّلِبَ شَيْئًا وَاحِدًا» قَالَ جُبَيْرُ بْنُ مُطْعِمٍ: «وَلَمْ يَقْسِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَنِي عَبْدِ شَمْسٍ، وَلَا لِبَنِي نَوْفَلٍ مِنْ ذَلِكَ الْخُمُسِ شَيْئًا، كَمَا قَسَمَ لِبَنِي هَاشِمٍ، وَبَنِي الْمُطَّلِبِ»
জুবায়র ইব্ন মুত‘ইম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এবং উসমান (রাঃ) রাসুলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে হুনায়নের সম্পদের বিষয়ে বললেন, যা তিনি বানু হাশিম এবং বানু মুত্তালিব-এর মাঝে ভাগ-বণ্টন করেছিলেন। তারা দুজন বললেন: হে আল্লাহর রাসুল! আপনি আমাদের ভাই বানু মুত্তালিব-কে দান করলেন এবং আমাদেরকে কিছুই দিলেন না। অথচ তারা যেমন আপনার নিকটাত্মীয় আমরাও তো আপনার সে রকম নিকটাত্মীয়?তখন রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন: আমি তো বানু হাশিম ও বানু মুত্তালিব-কে একই মনে করি।জুবাইর ইবন মুতইম (রাঃ) বলেন: রাসুলুল্লাহ (ﷺ) বানু আব্দ শামস ও বানু নওফাল-কে ঐ খুমুস থেকে কিছুই দান করলেন না, যেমন তিনি বানু হাশিম এবং মুত্তালিব-কে দান করলেন।
