৩৯/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৪২ - যুদ্ধলব্ধ মাল বণ্টন
সুনানে আন-নাসায়ী : ৪১৪২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৪২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا مَحْبُوبٌ قَالَ: أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: ﴾وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى﴿ [الأنفال: 41] قَالَ: خُمُسُ اللَّهِ وَخُمُسُ رَسُولِهِ وَاحِدٌ، «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْمِلُ مِنْهُ، وَيُعْطِي مِنْهُ، وَيَضَعُهُ حَيْثُ شَاءَ، وَيَصْنَعُ بِهِ مَا شَاءَ»---[حكم الألباني] صحيح الإسناد مرسل
‘আত্বা (রহঃ) হতে বর্ণিতঃ
মহান ও মহীয়ান আল্লাহ তা'আলা বলেন: জেনে রাখ যে, তোমরা যুদ্ধে যা লাভ কর, তার এক-পঞ্চমাংশ আল্লাহর, আল্লাহর রাসূলের, আর তাঁর নিকটাত্মীয়দের জন্য। এখানে আল্লাহর এক-পঞ্চমাংশ এবং রাসূলের এক-পঞ্চমাংশ একীভূত। রাসূলুল্লাহ (ﷺ) তা থেকে লোকেদের যানবাহনের ব্যবস্থা করতেন, মানুষদের দান করতেন। যেখানে ইচ্ছা প্রয়োজনে খরচ করতেন এবং তা দ্বারা তিনি যা ইচ্ছা তাই করতেন।
