৩৯/১. অধ্যায়ঃ
হাদিস ৪১৪৩
সুনানে নাসাঈ : ৪১৪৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৪৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا مَحْبُوبٌ يَعْنِي ابْنَ مُوسَى قَالَ: أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ هُوَ الْفَزَارِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ قَالَ: سَأَلْتُ الْحَسَنَ بْنَ مُحَمَّدٍ، عَنْ قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ} [الأنفال: 41] قَالَ: «هَذَا مَفَاتِحُ كَلَامِ اللَّهِ الدُّنْيَا وَالْآخِرَةُ لِلَّهِ» قَالَ: " اخْتَلَفُوا فِي هَذَيْنِ السَّهْمَيْنِ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَهْمِ الرَّسُولِ وَسَهْمِ ذِي الْقُرْبَى، فَقَالَ قَائِلٌ: سَهْمُ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْخَلِيفَةِ مِنْ بَعْدِهِ، وَقَالَ قَائِلٌ: سَهْمُ ذِي الْقُرْبَى لِقَرَابَةِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ قَائِلٌ: سَهْمُ ذِي الْقُرْبَى لِقَرَابَةِ الْخَلِيفَةِ، فَاجْتَمَعَ رَأْيُهُمْ عَلَى أَنْ جَعَلُوا هَذَيْنِ السَّهْمَيْنِ فِي الْخَيْلِ وَالْعُدَّةِ فِي سَبِيلِ اللَّهِ، فَكَانَا فِي ذَلِكَ خِلَافَةَ أَبِي بَكْرٍ وَعُمَرَ---[حكم الألباني] صحيح الإسناد مرسل
কায়স ইব্ন মুসলিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি হাসান ইবন মুহাম্মাদকে (وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ ) "তোমরা জেনে রেখ যে, যুদ্ধে যা তোমরা লাভ কর তার এক-পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ..."- (সূরা আল আনফাল ৮: ৪১) এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বলেন: এটি দুনিয়া ও আখিরাতে আল্লাহর কালামের সূচনা; দুনিয়া ও আখিরাত তো আল্লাহরই।তবে রাসূলের এবং রাসূলের নিকটাত্মীয়ের অংশের বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর পরে মতানৈক্য দেখা দিয়েছে। কেউ কেউ বললেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর অংশ তাঁর পরে খলিফার জন্য। আবার কেউ কেউ বললেন: নিকটাত্মীয়ের অংশ রাসূলুল্লাহ (ﷺ)-এর আত্মীয়ের জন্য। আবার কেউ কেউ বললেন: নিকটাত্মীয়ের অংশ তাঁর পরে খলিফার নিকটাত্মীয়দের জন্য। অবশেষে সকলে এ কথায় একমত হলেন যে, এই অংশদ্বয় যুদ্ধের ঘোড়া এবং অস্ত্র ক্রয় করার জন্য ব্যয় করা হবে। আবু বকর এবং উমর (রাঃ)-এর সময় এই দুই অংশ এভাবেই ব্যয় করা হতো।
