জানাজা
২১/১. অধ্যায়ঃ
মৃত্যু কামনা করা
সুনানে নাসাঈ : ১৮১৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮১৮
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَتَمَنَّيَنَّ أَحَدٌ مِنْكُمُ الْمَوْتَ، إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ أَنْ يَزْدَادَ خَيْرًا، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْتِبَ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা কেউ কখনো মৃত্যু কামনা করবে না। কেননা সে নেককার হলে হয়ত তার নেকী আরো বৃদ্ধি পাবে। আর যদি বদকার হয় তাহলে হয়ত তাওবার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে।
সুনানে নাসাঈ : ১৮১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮১৯
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ، إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ أَنْ يَعِيشَ يَزْدَادُ خَيْرًا وَهُوَ خَيْرٌ لَهُ، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْتِبَ»
আবূ উবায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবন আউফ (রাঃ)-এর গোলাম। তিনি আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা কেউ কখনো মৃত্যু কামনা করবে না। কেননা সে নেক্কার হলে জীবিত থেকে নেকী আরো বৃদ্ধি করতে পারবে, যা তার জন্য কল্যাণকর হবে। আর যদি বদকার হয় তাহলে হয়ত সে তাওবার দ্বারা আল্লাহর সন্তোষ লাভ করতে পারবে।
