২১/৩. অধ্যায়ঃ
মৃত্যুকে অধিক হারে স্মরণ করা
সুনানে নাসাঈ : ১৮২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮২৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ يَحْيَى، عَنْ الْأَعْمَشِ، قَالَ: حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ فَقُولُوا خَيْرًا، فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ»، فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ أَقُولُ؟ قَالَ: «قُولِي اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَلَهُ، وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَةً»، فَأَعْقَبَنِي اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْهُ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, তোমরা যখন মুমূর্ষু (মৃত্যুমুখী) মানুষের কাছে যাও তখন তোমরা ভালো কথা বলবে। কেননা তোমরা যা বল সে কথার উপর ফেরেশতা আমীন বলেন।অতঃপর যখন আবু সালামা (রাঃ)-এর ইন্তিকাল হল; আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি তাঁর সম্পর্কে কি রকম বাক্য ব্যবহার করব। তিনি বললেন, তুমি বলবেঃاللَّهُمَّ اغْفِرْ لَنَا وَلَهُ وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَةً“হে আল্লাহ! আপনি আমাদের এবং তাকে ক্ষমা করে দিন এবং আমাকে তাঁর স্থলে উত্তম প্রতিদান দিন।” তাই আল্লাহ তা’আলা আমাকে তাঁর পরিবর্তে রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রতিদানস্বরূপ দিয়েছেন।
