৪/১. অধ্যায়ঃ
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، أَنَّ أَبَا السَّائِبِ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে অপবিত্র অবস্থায় গোসল না করে।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَبُولَنَّ الرَّجُلُ فِي الْمَاءِ الدَّائِمِ، ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ أَوْ يَتَوَضَّأُ»
আবূ হুরায়রাহ্ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন ব্যক্তি যেন আবদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে অপবিত্র অবস্থায় গোসল অথবা উযূ না করে।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ الْبَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الدَّائِمِ، ثُمَّ يُغْتَسَلَ فِيهِ مِنَ الْجَنَابَةِ»---[حكم الألباني] حسن صحيح
রাসূলুল্লাহ (ﷺ) আবদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে অপবিত্রতার গোসল করতে বারণ করেছেন।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ، ثُمَّ يُغْتَسَلَ مِنْهُ»
নবী (ﷺ) আবদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে গোসল করতে নিষেধ করেছেন।
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لَا يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ» قَالَ سُفْيَانُ: قَالُوا لِهِشَامٍ يَعْنِي ابْنَ حَسَّانَ: إِنَّ أَيُّوبَ إِنَّما يَنْتَهِي بِهَذَا الْحَدِيثِ إِلَى أَبِي هُرَيْرَةَ. فَقَالَ: إِنَّ أَيُّوبَ لَوِ اسْتَطَاعَ أَنْ لَا يَرْفَعَ حَدِيثًا لَمْ يَرْفَعْهُ
তোমাদের কেউ যেন প্রবাহিত হয় না এরূপ বদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে গোসল না করে। সুফ্টয়ান (রহঃ) বলেন, লোকেরা হিশাম (রহঃ)-কে জিজ্ঞেস করলেন আইয়ূব (রহঃ) এ হাদীসটির সানাদ আবু হুরায়রাহ্ (রাঃ) পর্যন্তই উল্লেখ করেছেন। জবাবে তিনি বললেন, আইয়ূব (রহঃ) কোন হাদীস মারফু' হিসেবে বর্ণনা করতে সক্ষম না হলে তিনি মারফু' হিসেবে বর্ণনা করেননি।
৪/২. অধ্যায়ঃ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ»
জাবির (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করে, সে যেন লুঙ্গি পরিধান ব্যতীত গোসলখানায় প্রবেশ না করে।
৪/৩. অধ্যায়ঃ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَدْعُو: «اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا. اللَّهُمَّ نَقِّنِي مِنْهَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ. اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ»
মাজ্যাআহ্ ইবনু যাহির (রহঃ) হতে বর্ণিত। তিনি 'আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-কে নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করতে শুনেছেন। তিনি দোয়া করতেন নিম্নরূপ- "আল্ল-হুম্মা ত্বহহিনী মিনায যুনূবি ওয়াল খত্না-ইয়া- আল্ল-হুম্মা নাক্কিনী মিনহা- কামা- ইউনাক্কস্ সাওবুল আয়াযু মিনাদ দানাস আল্ল-হুম্মা ত্বহহিনী বিস্ সালজি ওয়াল বারাদি ওয়াল মা-য়িল বা-রিদ” (হে আল্লাহ! আমাকে পাপ এবং ভুল-ত্রুটি হতে পবিত্র করুন; হে আল্লাহ! আমাকে তা হতে পাক পবিত্র করুন যেরূপ সাদা বস্ত্র ময়লা হতে পবিত্র করা হয়; হে আল্লাহ! আমাকে বরফ, মেঘমালার পানি এবং ঠাণ্ডা পানি দ্বারা পবিত্র করুন।
৪/৪. অধ্যায়ঃ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ، عَنْ رَقَبَةَ، عَنْ مَجْزَأَةَ الْأَسْلَمِيِّ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ. اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ كَمَا يُطَهَّرُ الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ»
নবী (ﷺ) বলতেন- "আল্ল-হুম্মা ত্বহহিনী বিস্ সালজি ওয়াল বারাদি ওয়াল মা-য়িল বা-রিদি আল্ল- হুম্মা ত্বহহিনী মিনায যুনূবি কামা- ইউত্বহহারুস্ সাওবুল আইয়াযু মিনাদ দানাস' (হে আল্লাহ! আমাকে বরফ, মেঘের পানি এবং ঠাণ্ডা পানি দ্বারা পবিত্র করুন। হে আল্লাহ! আমাকে পাপ হতে এরূপ পবিত্র করুন যেরূপ সাদা কাপড় ময়লা হতে পবিত্র করা হয়।)।
৪/৫. অধ্যায়ঃ
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ كَيْفَ كَانَ نَوْمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجَنَابَةِ؟ أَيَغْتَسِلُ قَبْلَ أَنْ يَنَامَ أَوْ يَنَامُ قَبْلَ أَنْ يَغْتَسِلَ؟ قَالَتْ: «كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ. رُبَّمَا اغْتَسَلَ فَنَامَ وَرُبَّمَا تَوَضَّأَ فَنَامَ»
'আবদুল্লাহ ইবনু আবূ কুয়স (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 'আয়িশাহ্ (রাঃ)-কে প্রশ্ন করলাম, অপবিত্র অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিদ্রা কিরূপ ছিল? তিনি কি নিদ্রার পূর্বে গোসল করতেন অথবা গোসল করার পূর্বে নিদ্রা যেতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সবগুলোই করতেন। অনেক সময় তিনি (ﷺ) গোসল করে নিদ্রা যেতেন আবার কোন কোন সময় উযূ করে ঘুমাতেন।
৪/৬. অধ্যায়ঃ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ بُرْدٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ قَالَ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَسَأَلْتُهَا فَقُلْتُ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ مِنْ أَوَّلِ اللَّيْلِ أَوْ مِنْ آخِرِهِ؟ قَالَتْ: «كُلُّ ذَلِكَ كَانَ رُبَّمَا اغْتَسَلَ مِنْ أَوَّلِهِ وَرُبَّمَا اغْتَسَلَ مِنْ آخِرِهِ» قُلْتُ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً
গুযয়ফ ইবনু হারিস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 'আয়িশাহ্ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি রাতের প্রথম ভাগে গোসল করতেন? না শেষ রাতে গোসল করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সবটাই করতেন। অনেক সময় তিনি (ﷺ) রাতের প্রথম ভাগে গোসল করতেন। আবার কখনো শেষ রাতে গোসল করতেন। আমি বললাম, আল্লাহ্র জন্যই সকল প্রশংসা যিনি সকল ব্যাপারে অবকাশ রেখেছেন।