১১/৭৪. অধ্যায়ঃ
প্রথম দু' রাক'আত লম্বা করা
সুনানে নাসাঈ : ১০০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০০২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي أَبُو عَوْنٍ قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنُ سَمُرَةَ يَقُولُ: قَالَ عُمَرُ لِسَعْدٍ قَدْ شَكَاكَ النَّاسُ فِي كُلِّ شَيْءٍ حَتَّى فِي الصَّلَاةِ، فَقَالَ سَعْدٌ: «أَتَّئِدُ فِي الْأُولَيَيْنِ، وَأَحْذِفُ فِي الْأُخْرَيَيْنِ، وَمَا آلُو مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ: ذَاكَ الظَّنُّ بِكَ
জাবির ইব্ন সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) সা’দ (রাঃ)-কে বললেন, লোক প্রত্যেক কাজে তোমার বিপক্ষে অভিযোগ করে, এমনকি সালাত সম্পর্কেও। তখন সা’দ (রাঃ) বললেন, আমি প্রথম দুই রাকাত দীর্ঘ করি আর শেষের দুই রাকাত সংক্ষিপ্ত করি। আর আমি যে সকল সালাত রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ইকতিদা করে পড়েছি সে সকল সালাতে তাঁর অনুকরণ করতে ভুল করি না। তিনি (উমর) বললেন, তোমার প্রতি আমার ধারণাও তাই।
