১১/৮৩. অধ্যায়ঃ
সুললিত কণ্ঠে কুরআন পাঠ করা
সুনানে নাসাঈ : ১০২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০২২
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَلَاتِهِ، قَالَتْ: «مَا لَكُمْ وَصَلَاتَهُ، ثُمَّ نَعَتَتْ قِرَاءَتَهُ فَإِذَا هِيَ تَنْعَتُ قِرَاءَةً مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا»
ইয়া’লা ইব্ন মামলাক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি উম্মু সালামা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর কুরআন পাঠ এবং তাঁর সালাত সম্বন্ধে জিজ্ঞেস করলেন। “তোমাদের তাঁর সালাতের সাথে কি সম্পর্ক?” অতঃপর তিনি তাঁর কুরআন পাঠের বর্ণনা দিলেন, তা ছিল এমন কুরআন পাঠ যার প্রতিটি বর্ণ সুস্পষ্ট ও পরিষ্কারভাবে বুঝা যেত।
