১১/৮৪. অধ্যায়ঃ
রুকূ'র জন্যে তাকবীর বলা
সুনানে নাসাঈ : ১০২৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০২৩
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ حِينَ اسْتَخْلَفَهُ مَرْوَانُ عَلَى الْمَدِينَةِ " كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي سَاجِدًا، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الثِّنْتَيْنِ، بَعْدَ التَّشَهُّدِ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ حَتَّى يَقْضِيَ صَلَاتَهُ، فَإِذَا قَضَى صَلَاتَهُ وَسَلَّمَ أَقْبَلَ عَلَى أَهْلِ الْمَسْجِدِ فَقَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "
আবু সালামা ইব্ন আবদুর রহমান হতে বর্ণিতঃ
যখন মারওয়ান আবু হুরায়রা (রাঃ)-কে মদিনার প্রতিনিধি করে পাঠালেন, তখন তিনি ফরজ সালাতে দাঁড়ানোর সময় তাকবীর বলতেন। এরপর যখন রুকু করতেন তখন তাকবির দিতেন, অতঃপর রুকু হতে যখন তাঁর মাথা উত্তোলন করতেন তখন বলতেন- “সামি আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা ওয়ালাকাল হাম্দ"। আবার যখন সিজদার জন্যে নিচু হতেন তখন তাকবির বলতেন। অতঃপর যখন তাশাহহুদ পড়ে দ্বিতীয় রাকাত শেষ করে উঠতেন তখন তাকবির বলতেন, এভাবে তিনি সালাত শেষ করতেন। যখন তিনি সালাত শেষ করে সালাম ফিরাতেন তখন মসজিদের লোকেদের প্রতি মুখ করতেন এবং বলতেন, আল্লাহর কসম! তোমাদের মধ্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের সাথে আমার সালাত অধিক সামঞ্জস্যশীল।
