১১/৮৫. অধ্যায়ঃ
রুকূ'র জন্যে কানের লতি পর্যন্ত হাত উঠানো
সুনানে নাসাঈ : ১০২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০২৪
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَنْبَأَنَا إِسْمَعِيلُ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ نَصْرِ بْنِ عَاصِمٍ اللَّيْثِيِّ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا كَبَّرَ، وَإِذَا رَكَعَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ حَتَّى بَلَغَتَا فُرُوعَ أُذُنَيْهِ»
মালিক ইব্ন হুয়ায়রিছ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি, তিনি যখন তাকবির বলতেন, আর যখন রুকু করতেন এবং রুকু হতে মাথা তুলতেন তখন স্বীয় দু’ হাত উঠাতেন যা তাঁর কানের নিম্ন ভাগ (লতি) পর্যন্ত পৌঁছত।
