১/৮৫. অধ্যায়ঃ
মাথার সাথে কান মাসাহ করা ও তার বর্ণনা যা দিয়ে প্রমাণ করা হয় যে, উভয় কান মাথার অংশ
সুনানে নাসাঈ : ১০৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০৩
أَخْبَرَنَا قُتَيْبَةُ وَعُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُؤْمِنُ فَتَمَضْمَضَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ فِيهِ، فَإِذَا اسْتَنْثَرَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ أَنْفِهِ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجْتِ الْخَطَايَا مِنْ وَجْهِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ يَدَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ يَدَيْهِ، فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رَأْسِهِ حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ، فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رِجْلَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ، ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَى الْمَسْجِدِ وَصَلَاتُهُ نَافِلَةً لَهُ» قَالَ قُتَيْبَةُ: عَنِ الصُّنَابِحِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
আবদুল্লাহ সুনাবিহী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: মুমিন বান্দা যখন ওজু করে এবং কুলি করে তখন তার মুখের পাপ বের হয়ে যায়। যখন নাক ঝাড়ে তখন নাকের পাপ বের হয়ে যায়। যখন মুখমণ্ডল ধৌত করে তখন মুখমণ্ডলের পাপ বের হয়ে যায়, এমনকি তার চক্ষুপলকের ভিতরের গুনাহ পর্যন্ত বের হয়ে যায়। যখন হাত ধৌত করে তখন হাতের পাপ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচের পাপ পর্যন্ত বের হয়ে যায়। যখন মাথা মাসাহ করে তখন মাথার পাপ বের হয়ে যায়, এমনকি কানের পাপ পর্যন্ত বের হয়ে যায়। যখন পা ধৌত করে তখন পায়ের পাপ বের হয়ে যায়, এমনকি তার পায়ের নখের নিচের পাপ পর্যন্ত। তারপর মসজিদে যাওয়া ও সালাত আদায় করা তার জন্য অতিরিক্ত (নফল) ইবাদত হিসেবে গণ্য হয়।
[১] নফল ইবাদতঃ উযূর দ্বারা মুমিন বান্দার যাবতীয় গুনাহ মাফ হয়ে যায়। তারপর মসজিদে গিয়ে তিনি ফরয, নফল সালাত ইত্যাদি যা কিছু আদায় করবে তার সওয়াব তিনি অতিরিক্ত পাবেন।
