১২/৪৯. অধ্যায়ঃ

সাজদায় হাতের স্থান

সুনানে নাসাঈহাদিস নম্বর ১১০২

أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ نَاصِحٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ: سَمِعْتُ عَاصِمَ بْنَ كُلَيْبٍ يَذْكُرُ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ فَقُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ إِبْهَامَيْهِ قَرِيبًا مِنْ أُذُنَيْهِ، فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ»، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ، فَكَانَتْ يَدَاهُ مِنْ أُذُنَيْهِ عَلَى الْمَوْضِعِ الَّذِي اسْتَقْبَلَ بِهِمَا الصَّلَاةَ

ওয়ায়িল ইব্‌ন হুজর (রাঃ) হতে বর্ণিতঃ

আমি মদিনায় এসে বললাম, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত অবশ্যই প্রত্যক্ষ করব। তিনি তাকবির বললেন এবং তাঁর দুই হাত তুললেন যাতে দেখলাম তাঁর বৃদ্ধাঙ্গুলিদ্বয় প্রায় তাঁর কানের নিকটে। যখন তিনি রুকু করতে ইচ্ছা করলেন তখন তাকবির বললেন এবং তাঁর দুই হাত তুললেন। অতঃপর তাঁর মাথা উঠালেন এবং বললেন, "সামি‘আল্লাহু লিমান হামিদাহ"। এরপর তাকবির বললেন এবং সিজদা করলেন। তখন (সিজদায়) তাঁর দুই হাত কানের সেই জায়গায় ছিল যেখানে সালাত শুরু করার সময় ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন