১২/৭৯. অধ্যায়ঃ
সাজদার ফাযীলাত
সুনানে নাসাঈ : ১১৩৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৩৮
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، عَنْ هِقْلِ بْنِ زِيَادٍ الدِّمَشْقِيِّ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ كَعْبٍ الْأَسْلَمِيُّ قَالَ: كُنْتُ آتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوئِهِ وَبِحَاجَتِهِ، فَقَالَ: «سَلْنِي»، قُلْتُ: مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ، قَالَ: «أَوَ غَيْرَ ذَلِكَ»، قُلْتُ: هُوَ ذَاكَ، قَالَ: «فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ»
রাবি‘আ ইব্ন কা‘ব আসলামী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তাঁর ওজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতাম। একদিন তিনি (ﷺ) আমাকে বললেন, তুমি আমার নিকট কিছু চাও। আমি বললাম, আমি জান্নাতে আপনার সঙ্গ কামনা করি। তিনি (ﷺ) বললেন, এছাড়া অন্য কিছু কি চাও? আমি বললাম, না, এটাই। তিনি (ﷺ) বললেন, তাহলে তুমি বেশি পরিমাণে সিজদা দ্বারা তোমার এ কাজে আমাকে সহায়তা কর।
