১২/৮০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১১৩৯ - সিজদার ফজিলত
যে ব্যক্তি আল্লাহর জন্যে একটি সাজদাহ্ করল তার সাওয়াব
একটি সিজদায় মর্যাদা বৃদ্ধি ও গুনাহ মোচনের হাদিস
সুনানে আন-নাসায়ী : ১১৩৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১১৩৯
أَخْبَرَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: أَنْبَأَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ هِشَامٍ الْمُعَيْطِيُّ، قَالَ: حَدَّثَنِي مَعْدَانُ بْنُ طَلْحَةَ الْيَعْمُرِيُّ، قَالَ: لَقِيتُ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: دُلَّنِي عَلَى عَمَلٍ يَنْفَعُنِي، أَوْ يُدْخِلُنِي الْجَنَّةَ، فَسَكَتَ عَنِّي مَلِيًّا، ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ: عَلَيْكَ بِالسُّجُودِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ يَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً»قَالَ مَعْدَانُ: ثُمَّ لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ، فَسَأَلْتُهُ عَمَّا سَأَلْتُ عَنْهُ ثَوْبَانَ، فَقَالَ لِي: عَلَيْكَ بِالسُّجُودِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ يَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً»
মা'দান ইবনু ত্বলহাহ্ আল ইয়া'মুরী (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত দাস সাওবান (রাঃ)-এর সাথে আমি সাক্ষাৎ করলাম। আমি বললাম, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমার উপকারে আসবে অথবা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি আমার উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ রইলেন। অতঃপর আমার প্রতি লক্ষ্য করে বললেন, আপনি সিজদা করতে থাকুন। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে বান্দা আল্লাহর উদ্দেশে একটা সিজদা করবে, আল্লাহ তা'আলা বিনিময়ে তার একটি সম্মান বৃদ্ধি করবেন। আর এর দ্বারা তার একটি গুনাহ মুছে ফেলবেন।মা'দান (রহঃ) বলেন, অতঃপর আমি আবুদ্ দারদা (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করলাম এবং তাঁকেও ঐ প্রশ্ন করলাম যা আমি সাওবান (রাঃ)-কে করেছিলাম তিনিও আমাকে বললেন, আপনি সিজদাকে অবশ্য করণীয়রূপে গ্রহণ করুন। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কোন বান্দা আল্লাহর উদ্দেশে একটি সিজদা করে, আল্লাহ তা'আলা তার একটি সম্মান বৃদ্ধি করেন এবং তার দ্বারা তার একটি গুনাহ মার্জনা করেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ১১৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে মা’দান রহঃ এমন একটি আমল জানতে চান যা তাঁর উপকার করবে বা জান্নাতে প্রবেশের কারণ হবে। সাওবান রাঃ তাঁকে সিজদা আঁকড়ে ধরতে বলেন এবং রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর বাণী শোনান—আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করলে আল্লাহ তার মাধ্যমে বান্দার একটি মর্যাদা বাড়ান এবং একটি গুনাহ মুছে দেন। পরে মা’দান রহঃ আবু দারদা রাঃ-কেও একই প্রশ্ন করেন এবং একই শিক্ষা পান। তাই ‘সিজদার ফজিলত’ বিষয়ে এই হাদিস খুব পরিষ্কার। এখানে সিজদা মানুষের দেখানোর জন্য নয়; ‘আল্লাহর উদ্দেশ্যে’ কথাটি গুরুত্বপূর্ণ। বর্ণনায় প্রতিটি সিজদার সঙ্গে নির্দিষ্ট দুইটি ফল বলা হয়েছে—একটি মর্যাদা বৃদ্ধি এবং একটি গুনাহ মোচন। একই শিক্ষা দুই সাহাবির কাছ থেকে পাওয়া যাওয়ায় বর্ণনার বার্তাটি আরও স্পষ্টভাবে সামনে আসে: নিয়মিত সালাত ও সিজদার প্রতি যত্নবান হও।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর উদ্দেশ্যে করা একটি সিজদা একটি মর্যাদা বৃদ্ধির কারণ হয়।
- একটি সিজদার মাধ্যমে একটি গুনাহ মুছে দেওয়ার কথা হাদিসে এসেছে।
- আমলের উদ্দেশ্য আল্লাহর জন্য হওয়া জরুরি।
- সাওবান রাঃ ও আবু দারদা রাঃ একইভাবে সিজদার প্রতি উৎসাহ দিয়েছেন।
