১২/৮১. অধ্যায়ঃ

সাজদার স্থান

সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৪০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ لُوَيْنٌ بِالْمَصِّيْصَةِ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ مَعْمَرٍ، وَالنُّعْمَانُ بْنُ رَاشِدٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، قَالَ: كُنْتُ جَالِسًا إِلَى أَبِي هُرَيْرَةَ، وَأَبِي سَعِيدٍ فَحَدَّثَ أَحَدُهُمَا حَدِيثَ الشَّفَاعَةِ وَالْآخَرُ مُنْصِتٌ، قَالَ: فَتَأْتِي الْمَلَائِكَةُ فَتَشْفَعُ وَتَشْفَعُ الرُّسُلُ وَذَكَرَ الصِّرَاطَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَكُونُ أَوَّلَ مَنْ يُجِيزُ، فَإِذَا فَرَغَ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنَ الْقَضَاءِ بَيْنَ خَلْقِهِ وَأَخْرَجَ مِنَ النَّارِ مَنْ يُرِيدُ أَنْ يُخْرِجَ أَمَرَ اللَّهُ الْمَلَائِكَةَ وَالرُّسُلَ أَنْ تَشْفَعَ، فَيُعْرَفُونَ بِعَلَامَاتِهِمْ إِنَّ النَّارَ تَأْكُلُ كُلَّ شَيْءٍ مِنَ ابْنِ آدَمَ إِلَّا مَوْضِعَ السُّجُودِ، فَيُصَبُّ عَلَيْهِمْ مِنْ مَاءِ الْجَنَّةِ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ»

আতা ইব্‌ন ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আবু হুরাইরা (রাঃ) এবং আবু সাঈদ (রাঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। তাঁদের একজন শাফা'আতের হাদীস বর্ণনা করলেন, আর অন্যজন ছিলেন নিশ্চুপ।অতঃপর ফেরেশতা এসে সুপারিশ করবেন এবং রাসূলগণ সুপারিশ করবেন, অতঃপর তিনি পুলসিরাতের উল্লেখ করে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যাদেরকে সুপারিশ করার অনুমতি দেয়া হবে তাঁদের মাঝে আমিই হব প্রথম। এরপর যখন আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টির বিচারকার্য হতে অবসর গ্রহণ করবেন এবং জাহান্নাম হতে যাকে বের করতে ইচ্ছা করবেন তাকে বের করবেন। আল্লাহ তা'আলা ফেরেশতা ও রাসূলগণকে আদেশ করবেন সুপারিশ করার জন্যে। তখন তাঁরা তাদের চিহ্ন দ্বারা চিনে নিবেন যে, আদম সন্তানের সিজদার স্থান ব্যতীত আর সব কিছুই আগুন জ্বালিয়ে ফেলেছে। অতঃপর তাদের ওপর জান্নাতের পানি ঢেলে দেয়া হবে। তখন তারা নবজীবন লাভ করবে যেরূপ নালার ধারে বীজ গজিয়ে উঠে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন