১২/৯৩. অধ্যায়ঃ
হাঁটু উঠানোর পূর্বে হাত উঠানো
সুনানে নাসাঈ : ১১৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৫৪
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَنْبَأَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ وَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ، وَإِذَا نَهَضَ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ»، قَالَ: أَبُو عَبْدِ الرَّحْمَنِ: لَمْ يَقُلْ هَذَا عَنْ شَرِيكٍ غَيْرُ يَزِيدَ بْنِ هَارُونَ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ
ওয়ায়িল ইব্ন হুজর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি, যখন তিনি সিজদা করতেন তখন তাঁর হাঁটুদ্বয় উভয় হাতের আগে রাখতেন। আর যখন তিনি (সিজদা হতে) উঠতেন তখন উভয় হাঁটু উঠানোর আগে উভয় হাত উঠাতেন। আবূ আবদুর রহমান (ইমাম নাসাঈ) বলেন, ইয়াজিদ ইবন হারূন ছাড়া আর কেউ এ হাদীসটি শরীক (জনৈক রাবী) হতে রেওয়ায়াত করেননি। আল্লাহই সর্বজ্ঞ।
