১২/৯৪. অধ্যায়ঃ
উঠার জন্যে তাকবীর বলা
সুনানে নাসাঈ : ১১৫৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৫৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، كَانَ يُصَلِّي بِهِمْ فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ، فَإِذَا انْصَرَف قَالَ: «وَاللَّهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
আবু সালমা (রহঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ) তাঁদেরকে (সাহাবীদের) নিয়ে সালাত আদায় করতেন। তিনি যখনই উঠতেন বা নিচু হতেন তখনই তাকবির বলতেন। সালাত সমাপ্ত করে তিনি বলতেন, “আল্লাহর কসম! তোমাদের মধ্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের সাথে আমার সালাত অধিক সামঞ্জস্যশীল।”
