১২/৯৮. অধ্যায়ঃ
তাশাহ্হুদের সময় চোখের দৃষ্টির স্থান
সুনানে নাসাঈ : ১১৬০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৬০
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى رَجُلًا يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلَاةِ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ لَهُ عَبْدُ اللَّهِ: لَا تُحَرِّكِ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلَاةِ فَإِنَّ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ، وَلَكِنِ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ، قَالَ: وَكَيْفَ كَانَ يَصْنَعُ؟ قَالَ: فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ فِي الْقِبْلَةِ، وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوِهَا، ثُمَّ قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ»---[حكم الألباني] حسن صحيح
আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে সালাতে থাকা অবস্থায় তার হাত দ্বারা পাথরের টুকরা নাড়ছে। তার সালাত সমাপ্ত হলে তাকে আব্দুল্লাহ (রাঃ) বললেন, তুমি সালাতে থাকা অবস্থায় পাথরের টুকরা নাড়াবে না। কেননা, তা শয়তানের কাজ, বরং তুমি ঐরূপ কর যেরূপ রাসূলুল্লাহ (ﷺ) করতেন। সে ব্যক্তি বলল, তিনি কি করতেন? আব্দুল্লাহ (রাঃ) তাঁর ডান হাত ডান উরুর উপরে রাখলেন। আর তার ঐ আঙ্গুল দ্বারা কেবলার দিকে ইঙ্গিত করলেন যা বৃদ্ধাঙ্গুলির নিকটবর্তী আর তার দৃষ্টি এর প্রতি রাখলেন। অতঃপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপই করতে দেখেছি।
