১২/১০১. অধ্যায়ঃ
তাশাহ্হুদের অন্য প্রকার
সুনানে নাসাঈ : ১১৭২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৭২
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ أَبُو قُدَامَةَ السَّرْخَسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ الْأَشْعَرِيَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَنَا فَعَلَّمَنَا سُنَّتَنَا وَبَيَّنَ لَنَا صَلَاتَنَا فَقَالَ: " أَقِيمُوا صُفُوفَكُمْ، ثُمَّ لِيَؤُمَّكُمْ أَحَدُكُمْ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا قَالَ: {وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، فَقُولُوا: آمِينَ، يُجِبْكُمُ اللَّهُ، وَإِذَا كَبَّرَ الْإِمَامُ وَرَكَعَ فَكَبِّرُوا وَارْكَعُوا فَإِنَّ الْإِمَامَ يَرْكَعُ قَبْلَكُمْ وَيَرْفَعُ قَبْلَكُمْ "، قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَتِلْكَ بِتِلْكَ، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا لَكَ الْحَمْدُ، يَسْمَعِ اللَّهُ لَكُمْ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ إِذَا كَبَّرَ الْإِمَامُ وَسَجَدَ، فَكَبِّرُوا وَاسْجُدُوا، فَإِنَّ الْإِمَامَ يَسْجُدُ قَبْلَكُمْ وَيَرْفَعُ قَبْلَكُمْ "، قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَتِلْكَ بِتِلْكَ، فَإِذَا كَانَ عِنْدَ الْقَعْدَةِ فَلْيَكُنْ مِنْ أَوَّلِ قَوْلِ أَحَدِكُمْ أَنْ يَقُولَ: التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ "
হিত্তান ইবন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আখবারানা উবায়দুল্লাহ ইবনু সাঈদ আবু কুদামা আস-সারখাসী, তিনি বলেন: ইয়াহিয়া ইবনু সাঈদ আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন: হিশাম আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন: কাতাদা ইউনুস ইবনু জুবাইর হতে, তিনি হিতান ইবনু আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন যে, আশ'আরী (রাঃ) বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন, আমাদের সুন্নত শিখালেন। আমাদের সালাতের ব্যাপারে বর্ণনা করলেন। তিনি বললেন, তোমরা তোমাদের কাতার ঠিক করবে। এরপর তোমাদের একজন ইমাম হবে। যখন সে তাকবির বলবে তখন তোমরাও তাকবির বলবে। আর যখন সে وَلاَ الضَّالِّينَ বলবে, তখন তোমরা آمِينَ বলবে। তাহলে আল্লাহ তা’আলা তোমাদের দোয়া কবুল করবেন। আর যখন ইমাম তাকবির বলবে এবং রুকু’ করবে তখন তোমরাও তাকবির বলে রুকু’ করবে। কারণ ইমাম তোমাদের পূর্বে রুকু’ করবে আর তোমাদের পূর্বে মাথা উঠাবে। আল্লাহর নবী (ﷺ) বলেছেন: এটা তার পরিবর্তে হয়ে যাবে। আর যখন ইমাম سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলবে, তখন তোমরা বলবে- رَبَّنَا لَكَ الْحَمْدُ। কেননা, আল্লাহ তাঁর নবী (ﷺ)-এর ভাষায় বলেছেন, আল্লাহ ঐ ব্যক্তির কথা শুনেন, যে তাঁর প্রশংসা করে। এরপর যখন ইমাম তাকবির বলে সিজদায় যাবে তখন তোমরাও তাকবির বলে সিজদা করবে। কারণ, ইমাম তোমাদের পূর্বে সিজদা করবে আর তোমাদের পূর্বে মাথা উঠাবে।আল্লাহর নবী (ﷺ) বলেছেন: এটা তার পরিবর্তে। আর যখন বৈঠকে পৌঁছবে, তখন তোমরা সর্বপ্রথম বলবে-التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ(সকল প্রকার মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী! আপনার ওপর আল্লাহর সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের ওপর সালাম বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মাবুদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও রাসূল)।
