১২/১০৬. অধ্যায়ঃ
(ভুলবশতঃ) প্রথম বৈঠক পরিত্যাগ করা
সুনানে নাসাঈ : ১১৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৭৮
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ سَيْفٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ ابْنِ بُحَيْنَةَ، «أَنَّ النَّبِيَّ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ فَسَبَّحُوا فَمَضَى فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ»
ইবন বুহায়না (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) সালাতে দুই রাকাতের পরে না বসে দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবায়ে কিরাম ‘সুবহানাল্লাহ’ বলে উঠলেন। কিন্তু তিনি সালাত চালিয়ে গেলেন। এরপর যখন তিনি সালাতের শেষ অবস্থায় পৌঁছলেন, তখন দুটি সিজদায় গেলেন। অতঃপর সালাম ফিরালেন।
