১৩/৬. অধ্যায়ঃ
সলাত আদায়কালীন ইশারায় সালামের জবাব দেয়া
সুনানে নাসাঈ : ১১৮৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৮৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ بُكَيْرٍ، عَنْ نَابِلٍ، صَاحِبِ الْعَبَاءِ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ صُهَيْبٍ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي فَسَلَّمْتُ عَلَيْهِ، فَرَدَّ عَلَيَّ إِشَارَةً، وَلَا أَعْلَمُ إِلَّا أَنَّهُ قَالَ بِإِصْبَعِهِ»
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশ দিয়ে (একবার) যাচ্ছিলাম, তখন তিনি সালাত আদায় করছিলেন।আমি তাঁকে সালাম করলে তিনি ইঙ্গিতে আমার সালামের জবাব দিলেন। আমি এর চেয়ে বেশি কিছুই জানি না যে, তিনি বলেছেন, তিনি (ﷺ) অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করেছিলেন।
