১৩/৬. অধ্যায়ঃ
সলাত আদায়কালীন ইশারায় সালামের জবাব দেয়া
সুনানে নাসাঈ : ১১৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৮৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَةٍ ثُمَّ أَدْرَكْتُهُ وَهُوَ يُصَلِّي، فَسَلَّمْتُ عَلَيْهِ فَأَشَارَ إِلَيَّ، فَلَمَّا فَرَغَ دَعَانِي فَقَالَ: «إِنَّكَ سَلَّمْتَ عَلَيَّ آنِفًا وَأَنَا أُصَلِّي»، وَإِنَّمَا هُوَ مُوَجَّهٌ يَوْمَئِذٍ إِلَى الْمَشْرِقِ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে (কোথাও) কোন প্রয়োজনে পাঠালেন, এরপর আমি এসে তাঁকে সালাত আদায়রত পেলাম। তখন আমি তাঁকে সালাম করলে তিনি আমার দিকে ইশারা করলেন। যখন সালাত শেষ করলেন, আমাকে ডেকে বললেন যে, তুমি কি এখন আমাকে সালাত আদায়রত অবস্থায় সালাম করেছিলে?জাবির (রাঃ) বলেন, তখন তিনি পূর্ব দিকে মুখ করেছিলেন (কারণ তখন তিনি বাহনের উপরে ছিলেন)।
