১৩/১৪. অধ্যায়ঃ
সলাত আদায়কালীন ক্বিবলার দিকে কয়েক কদম হাঁটা
সুনানে নাসাঈ : ১২০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২০৬
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ وَرْدَانَ، قَالَ: حَدَّثَنَا بُرْدُ بْنُ سِنَانٍ أَبُو الْعَلَاءِ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: «اسْتَفْتَحْتُ الْبَابَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي تَطَوُّعًا وَالْبَابُ عَلَى الْقِبْلَةِ فَمَشَى عَنْ يَمِينِهِ أَوْ عَنْ يَسَارِهِ، فَفَتَحَ الْبَابَ ثُمَّ رَجَعَ إِلَى مُصَلَّاهُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
(একবার) আমি দরজা খুলতে চাইলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) নফল সালাত আদায় করছিলেন আর দরজা ছিল কেবলার দিকে। তখন তিনি বাম দিকে অথবা ডান দিকে কয়েক কদম হেঁটে গিয়ে দরজা খুলে দিলেন এবং পুনরায় সালাতের স্থানে ফিরে আসলেন।
