১৩/১৩. অধ্যায়ঃ
সলাতে শিশুদেরকে 'বহন' করা এবং তাদের নামিয়ে রাখা
সুনানে নাসাঈ : ১২০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২০৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَؤُمُّ النَّاسَ وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ أَبِي الْعَاصِ عَلَى عَاتِقِهِ، فَإِذَا رَكَعَ وَضَعَهَا، فَإِذَا فَرَغَ مِنْ سُجُودِهِ أَعَادَهَا»
আবু কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবি (ﷺ)-কে দেখলাম যে, তিনি সাহাবীদেরকে নিয়ে ইমামাত করছেন এবং উমামা বিনতু আবুল আস (রাঃ)-কে তাঁর কাঁধে তুলে রেখেছেন। যখন তিনি রুকুতে যেতেন তাঁকে (নিচে) রেখে দিতেন এবং যখন সিজদা সমাপন করতেন তাঁকে পুনরায় কাঁধে তুলে নিতেন।
