১৩/২১. অধ্যায়ঃ
দ্বিতীয় রাক'আতে তাশাহ্হুদ না পড়ে যে ভুলে দাঁড়িয়ে যায় সে কি করবে?
সুনানে নাসাঈ : ১২২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২২২
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ، قَالَ: «صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ قَامَ فَلَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ وَنَظَرْنَا تَسْلِيمَهُ، كَبَّرَ فَسَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ التَّسْلِيمِ ثُمَّ سَلَّمَ»
আবদুল্লাহ ইব্ন বুহায়না (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাথে নিয়ে দুই রাকাত সালাত আদায় করে দাঁড়িয়ে গেলেন এবং বসলেন না। মুসল্লিরাও তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেল। যখন তিনি তাঁর সালাত সমাপ্ত করলেন এবং আমরা সবাই তাঁর সালাম ফিরানোর অপেক্ষায় ছিলাম, তিনি তাকবীর বললেন এবং বসা অবস্থায় সালাম ফিরানোর পূর্বে দুটি সিজদা করলেন। তারপর সালাম ফিরালেন।
