১৩/২২. অধ্যায়ঃ
যে দু' রাক'আতের পরে ভুলে সালাম ফিরায়ে ফেলল এবং কথা বলে ফেলল সে কি করবে?
সুনানে নাসাঈ : ১২২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২২৪
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ: صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلَاتَيِ الْعَشِيِّ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ: وَلَكِنِّي نَسِيتُ، قَالَ: فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَانْطَلَقَ إِلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي الْمَسْجِدِ، فَقَالَ بِيَدِهِ عَلَيْهَا كَأَنَّهُ غَضْبَانُ، وَخَرَجَتِ السَّرَعَانُ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ، فَقَالُوا: قُصِرَتِ الصَّلَاةُ وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَهَابَاهُ أَنْ يُكَلِّمَاهُ وَفِي الْقَوْمِ رَجُلٌ فِي يَدَيْهِ طُولٌ، قَالَ: كَانَ يُسَمَّى ذَا الْيَدَيْنِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَسِيتَ أَمْ قُصِرَتِ الصَّلَاةُ؟ قَالَ: «لَمْ أَنْسَ، وَلَمْ تُقْصَرِ الصَّلَاةُ»، قَالَ: وَقَالَ: «أَكَمَا قَالَ ذُو الْيَدَيْنِ؟»، قَالُوا: نَعَمْ، فَجَاءَ فَصَلَّى الَّذِي كَانَ تَرَكَهُ ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ كَبَّرَ، ثُمَّ سَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ كَبَّرَ
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ) বলেছেন, নাবী (ﷺ) আমাদের সাথে নিয়ে অপরাহ্নে (জুহর ও আসর) দু’ সালাতের এক সালাত আদায় করলেন। রাবী বলেন, আবু হুরায়রা (রাঃ) বলেছেন যে, তবে কোন সালাত তা আমি ভুলে গিয়েছি। এরপর তিনি বলেন, নাবী (ﷺ) আমাদেরসহ দু’ রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন। অতঃপর মসজিদের প্রস্থে রাখা একটি কাঠ খণ্ডের দিকে অগ্রসর হয়ে তাতে এমনভাবে ঠেস দিলেন যেন তিনি রাগান্বিত, আর সব কাজে আগে থাকা সাহাবীরা মসজিদের দরজা দিয়ে বের হয়ে গেলেন এবং বলতে লাগলেন, সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে? তাঁদের মধ্যে আবু বকর এবং উমর (রাঃ)-ও ছিলেন। তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে কথা বলতে সংকোচবোধ করছিলেন। তাঁদের সঙ্গে আরও একজন সাহাবী ছিলেন যার হাত কিছুটা লম্বা ছিল। (রাবী বলেন) তাঁকে যুল্লুয়াদাইন! (দুই হাতবিশিষ্ট) বলা হত। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি ভুলে গেছেন, না সালাত সংক্ষিপ্ত করা হয়েছে? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি ভুলেও যাইনি এবং সালাত সংক্ষিপ্তও হয়নি। রাবী বলেন, এরপর নাবী (ﷺ) সমবেত সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, যুল্লুয়াদাইন যা বলেছে তা কি ঠিক? সাহাবীরা বললেন, হ্যাঁ। অতঃপর তিনি মসজিদে ফিরে আসলেন এবং যা ছুটে গিয়েছিল তা আদায় করে সালাম ফিরালেন এবং তাকবীর বলে পূর্বের মতো বা তার চেয়েও বেশি লম্বা সিজদা করলেন। তারপর মাথা উঠিয়ে তাকবীর বললেন আবার তাকবীর বলে পূর্বের মতো বা তার চেয়েও দীর্ঘ আরও একটি সিজদা করলেন। পরে মাথা উঠিয়ে তাকবীর বললেন।
