১/৯৬. অধ্যায়ঃ
মোজার উপর মাসাহ করা
সুনানে নাসাঈ : ১২৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৩
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَ: حَدَّثَنَا عِيسَى، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ، فَلَمَّا رَجَعَ تَلَقَّيْتُهُ بِإِدَاوَةٍ فَصَبَبْتُ عَلَيْهِ «فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، ثُمَّ ذَهَبَ لِيَغْسِلَ ذِرَاعَيْهِ فَضَاقَتْ بِهِ الْجُبَّةُ، فَأَخْرَجَهُمَا مِنْ أَسْفَلِ الْجُبَّةِ فَغَسَلَهُمَا، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ صَلَّى بِنَا»---[حكم الألباني] صحيح الإسناد م لكن قوله بنا خطأ لأنه صلى الله عليه وسلم كان مقتديا بابن عوف في هذه القصة
মুগীরা ইব্ন শু‘বা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) (একদিন) পায়খানা-প্রস্রাবের প্রয়োজনে বাইরে গিয়েছিলেন। তিনি যখন ফিরে আসেন তখন আমি পানির পাত্র নিয়ে হাজির হই। আমি তাঁকে পানি ঢেলে দেই, তিনি (ﷺ) ওজু করেন। (প্রথমে) দুই হাত কব্জি পর্যন্ত ধৌত করেন। তারপর চেহারা ধৌত করেন। তারপর কনুই পর্যন্ত দুই হাত ধোতে চান। কিন্তু জামার হাতা অপ্রশস্ত হওয়ায় তা পারেননি। তাই জুব্বার নিচের দিক দিয়ে হাত বের করেন এবং কনুই পর্যন্ত ধৌত করেন এবং মোজার উপর মাসাহ করেন। এরপর আমাদের নিয়ে সালাত আদায় করেন।
