১/৯৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১২৫ - সফরে ওজু ও মোজা মাসাহ
ভ্রমণে মোজার উপর মাসাহ করা প্রসঙ্গ
সফরে ওজু ও মোজার উপর মাসাহ: নবী صلى الله عليه وسلم-এর আমল
সুনানে আন-নাসায়ী : ১২৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১২৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: سَمِعْتُ إِسْمَاعِيلَ بْنَ مُحَمَّدِ بْنِ سَعْدٍ قَالَ: سَمِعْتُ حَمْزَةَ بْنَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ يُحَدِّثُ، عَنْ أَبِيهِ قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَقَالَ: «تَخَلَّفْ يَا مُغِيرَةُ وَامْضُوا أَيُّهَا النَّاسُ».فَتَخَلَّفْتُ وَمَعِي إِدَاوَةٌ مِنْ مَاءٍ وَمَضَى النَّاسُ، فَذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ، فَلَمَّا رَجَعَ ذَهَبْتُ أَصُبُّ عَلَيْهِ، وَعَلَيْهِ جُبَّةٌ رُومِيَّةٌ ضَيِّقَةُ الْكُمَّيْنِ، فَأَرَادَ أَنْ يُخْرِجَ يَدَهُ مِنْهَا فَضَاقَتْ عَلَيْهِ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِ الْجُبَّةِ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ١٢٥\م - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وَكِيعٌ، أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ أَبِي قَيْسٍ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ مَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ. قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ مَا نَعْلَمُ أَحَدًا تَابَعَ أَبَا قَيْسٍ عَلَى هَذِهِ الرِّوَايَةِ وَالصَّحِيحُ عَنِ الْمُغِيرَةِ أَنَّ النَّبِيَّ ﷺ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ.
মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
হামযাহ্ ইবনু মুগীরাহ্ (রহঃ) সূত্রে তার পিতা মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এক সফরে নাবী (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি আমাকে বলেন, হে মুগীরাহ্! তুমি পেছনে থাক এবং (লোকেদের বললেন,) হে লোক সকল! তোমরা চলতে থাক। আমি পেছনে থাকলাম, আমার সাথে পানির একটি পাত্র ছিল। লোকেরা চলে গেলেন।তারপর রাসূলুল্লাহ (ﷺ) পায়খানা-প্রস্রাবের প্রয়োজনে যান। তিনি যখন ফিরে আসেন তখন আমি তাঁকে (ওজুর জন্য) পানি ঢেলে দিতে থাকি। তাঁর পরনে অপ্রশস্ত হাতাওয়ালা একটি রুমী জুব্বা ছিল। তিনি তাঁর হাত বের করতে চাইলেন, কিন্তু জামার হাতা অপ্রশস্ত হওয়ার কারণে পারলেন না। ফলে জুব্বার নীচের দিক দিয়ে হাত বের করেন। তারপর মুখমণ্ডল ও হাত ধৌত করেন এবং মাথা ও মোজার উপর মাসাহ করেন।
১২৫/ক. মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) জওরাবাহ (সূতী মোজা) এবং জুতার উপর মাসাহ করেছেন। আবূ 'আবদুর রহমান বলেন, এ বর্ণনাতে কেউ আবূ কুয়স-এর অনুসরণ করেছেন বলে আমাদের জানা নেই। মুগীরাহ্ (রাঃ) হতে সঠিক বর্ণনা এই যে, নাবী (ﷺ) মোজার উপর মাসাহ করেছেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ১২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে সফরের একটি ঘটনা এসেছে। মুগীরা রাঃ নাবী صلى الله عليه وسلم-এর সঙ্গে ছিলেন এবং তাঁর কাছে পানির পাত্র ছিল। লোকেরা চলে যাওয়ার পর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم প্রয়োজন সেরে ফিরে আসেন। তখন মুগীরা রাঃ পানি ঢালতে থাকেন। তাঁর গায়ে অপ্রশস্ত হাতাওয়ালা রুমী জুব্বা ছিল, তাই তিনি হাতা দিয়ে হাত বের করতে না পেরে জুব্বার নিচ দিক দিয়ে হাত বের করেন। এরপর মুখ ও হাত ধৌত করেন, মাথা মাসাহ করেন এবং মোজার উপর মাসাহ করেন। বর্ণনার শেষে জওরাব ও জুতার উপর মাসাহ সম্পর্কেও একটি বর্ণনা এসেছে, কিন্তু সঠিক বর্ণনা হিসেবে মোজার উপর মাসাহের কথা উল্লেখ করা হয়েছে। তাই এখানে মূল শিক্ষা হলো সফরে ওজু এবং খুফের উপর মাসাহ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফর অবস্থায়ও ওজুর যত্ন নেওয়া নবী صلى الله عليه وسلم-এর আমল থেকে দেখা যায়।
- পোশাক সংকীর্ণ হলে সহজ উপায়ে হাত বের করে ধৌত করা হয়েছে।
- মাথা মাসাহ ও মোজার উপর মাসাহ—দুটিই এই বর্ণনায় এসেছে।
- বর্ণনার পার্থক্য থাকলে সঠিক বর্ণনাকে আলাদা করে উল্লেখ করা গুরুত্বপূর্ণ।
