১৩/২৬. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ১২৫৬ - পাঁচ রাকাতের ভুল ও মনে করিয়ে দেওয়া

যে পাঁচ রাক‘আত সলাত আদায় করল সে কি করবে?

পাঁচ রাকাত পড়লে মনে করানো ও সাহু সিজদা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১২৫৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا مُفَضَّلُ بْنُ مُهَلْهَلٍ، عَنْ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ، قَالَ: صَلَّى عَلْقَمَةُ خَمْسًا، فَقِيلَ لَهُ، فَقَالَ: مَا فَعَلْتُ، قُلْتُ بِرَأْسِي: بَلَى، قَالَ: وَأَنْتَ يَا أَعْوَرُ، فَقُلْتُ: نَعَمْ، فَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ حَدَّثَنَا، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ صَلَّى خَمْسًا فَوَشْوَشَ الْقَوْمُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، فَقَالُوا لَهُ: أَزِيدَ فِي الصَّلَاةِ؟ قَالَ: «لَا»، فَأَخْبَرُوهُ، فَثَنَى رِجْلَهُ، فَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ قَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ»

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

ইব্রাহীম ইবনু সুওয়াইদ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 'আলক্বামাহ্ (রহঃ) একদিন পাঁচ রাক্'আত সালাত আদায় করে ফেললেন। তখন তাঁকে বলা হলে তিনি বললেন, আমি (অনুরূপ) করিনি। [ইব্রাহীম (রহঃ) বলেন] আমি আমার মাথার দ্বারা ইঙ্গিত করলাম, নিশ্চয়! তিনি বললেন, হে অন্ধ! তুমিও (এরূপ) সাক্ষ্য দিচ্ছো? আমি বললাম, হ্যাঁ; তখন তিনি দু'টি সিজদা করলেন, এরপর আমাদের 'আবদুল্লাহ (রাঃ) এর সূত্রে নাবী (ﷺ) হতে হাদীস বর্ণনা করলেন।তিনি একদিন পাঁচ রাক্'আত সালাত আদায় করলে লোকেরা পরস্পরে ফিসফিস করলো। অতঃপর তাঁকে বললো, সালাত কি বাড়িয়ে দেয়া হয়েছে? তিনি বললেন, না। সাহাবীগণ তাঁকে বিষয়টি অবহিত করলে, তিনি পা ভাঁজ করে দু'টি সিজদা দিলেন আর বললেন, আমিও মানুষ। আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও।

সুনানে আন-নাসায়ী হাদিস ১২৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুটি সম্পর্কিত ঘটনা আছে। প্রথমে আলকামা (রহঃ) পাঁচ রাকাত সালাত পড়েন। তাঁকে জানানো হলে তিনি প্রথমে তা অস্বীকার করেন, পরে ইব্রাহিম (রহঃ)-এর সাক্ষ্যে বিষয়টি নিশ্চিত হয় এবং তিনি দুটি সিজদা করেন। এরপর তিনি আবদুল্লাহ (রাঃ)-এর সূত্রে নবী (صلى الله عليه وسلم)-এর অনুরূপ ঘটনা বলেন। নবী (صلى الله عليه وسلم) পাঁচ রাকাত পড়লে সাহাবীরা পরস্পর কথা বলেন এবং পরে তাঁকে জানান। তিনি পা ভাঁজ করে দুটি সাহু সিজদা করেন এবং বলেন, মানুষ হিসেবে তিনিও ভুলে যান যেমন অন্যরা ভুলে যায়। হাদিসটির শিক্ষা হলো, ভুলের কথা জানালে তা যাচাই করা, নিশ্চিত সাক্ষ্য গ্রহণ করা এবং ভুল সংশোধনে দুই সিজদা করা। একই সঙ্গে মানুষের ভুলে যাওয়ার স্বাভাবিক দিকটিও পরিষ্কারভাবে উঠে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভুলের কথা জানালে তা যাচাই করা হয়েছে।
  • বিশ্বস্তভাবে নিশ্চিত হওয়ার পর দুটি সাহু সিজদা করা হয়েছে।
  • নবী (صلى الله عليه وسلم) মানুষের ভুলে যাওয়ার স্বাভাবিকতা উল্লেখ করেছেন।
  • পাঁচ রাকাতের ভুল সাহাবীরা ইমামকে জানিয়েছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন