১৩/২৬. অধ্যায়ঃ
যে পাঁচ রাক'আত সলাত আদায় করল সে কি করবে?
সুনানে নাসাঈ : ১২৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৫৭
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، يَقُولُ: سَهَا عَلْقَمَةُ بْنُ قَيْسٍ فِي صَلَاتِهِ، فَذَكَرُوا لَهُ بَعْدَ مَا تَكَلَّمَ، فَقَالَ: أَكَذَلِكَ يَا أَعْوَرُ؟ قَالَ: نَعَمْ، فَحَلَّ حُبْوَتَهُ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ، وَقَالَ: «هَكَذَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ: وَسَمِعْتُ الْحَكَمَ، يَقُولُ: كَانَ عَلْقَمَةُ صَلَّى خَمْسًا
শাবী (রহঃ) হতে বর্ণিতঃ
(একদিন) আলকামা ইবনু কাইস (রহঃ) সালাতে ভুল করে ফেললে (সালাত শেষে) কথা বলার পর লোকেরা তাঁকে মনে করিয়ে দিলে তিনি বললেন, হে আ'ওয়ার! ঘটনা কি এমনই? তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি বাহুবন্ধন খুলে ফেলে ভুলের জন্যে দুটি (সাহু) সিজদা করলেন এবং বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এরূপই করেছিলেন।রাবী বলেন, আমি হাকাম (রহঃ)-কে বলতে শুনেছি যে, আলকামা (রহঃ) সেদিন পাঁচ রাকাত আদায় করেছিলেন।
