১৩/৮৫. অধ্যায়ঃ

সলাত শেষে আর এক প্রকার দু'আ

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৪১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، قَالَ: سَمِعْتُهُ مِنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، وَسَمِعْتُهُ مِنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَعْيَنَ، كِلَاهُمَا سَمِعَهُ مِنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَخْبِرْنِي بِشَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَضَى الصَّلَاةَ، قَالَ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ»

ওয়াররাদ (রহঃ) হতে বর্ণিতঃ

মুআবিয়া (রাঃ) মুগীরা ইবনু শু’বা (রাঃ)-এর কাছে লিখলেন যে, আপনি আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে শোনা কিছু দোয়া সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত সমাপ্ত করতেন তখন বলতেন-لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ(লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা শরীক লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর আল্লাহুম্মা লা মানি‘আ লিমা আ’তইতা ওয়ালা মু’তইয়া লিমা মানা’তা ওয়ালা ইয়ানফা’ুযা-ল-জাদ্দি মিনকাল জাদ্দ)(আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই, যিনি একক ও শরীকবিহীন, সকল রাজত্ব ও রাজ্য তাঁরই এবং তাঁর জন্যেই সকল প্রশংসা। আর তিনি প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান। হে আল্লাহ! তুমি যা দান কর তাতে কেউ বাধা দিতে পারে না, তুমি যা থেকে বঞ্চিত করো, তা কেউ দিতে পারে না, আর কোন সম্মানী ব্যক্তির উচ্চ পদমর্যাদা তাকে তোমার শাস্তি হতে রক্ষা করতে পারবে না)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন