১৩/৮৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৩৪৩ - সাহু
এ দু‘আ কতবার পড়বে?
সুনানে আন-নাসায়ী : ১৩৪৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৩৪৩
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْمَعِيلَ الْمُجَالِدِيُّ، قَالَ: أَنْبَأَنَا هُشَيْمٌ، قَالَ: أَنْبَأَنَا الْمُغِيرَةُ، وَذَكَرَ آخَرَ، ح وَأَنْبَأَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَنْبَأَنَا غَيْرُ وَاحِدٍ، مِنْهُمُ الْمُغِيرَةُ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ وَرَّادٍ، كَاتِب الْمُغِيرَةِ، أَنَّ مُعَاوِيَةَ، كَتَبَ إِلَى الْمُغِيرَةِ، أَنِ اكْتُبْ إِلَيَّ بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،فَكَتَبَ إِلَيْهِ الْمُغِيرَةُ: إِنِّي سَمِعْتُهُ يَقُولُ عِنْدَ انْصِرَافِهِ مِنَ الصَّلَاةِ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ»، ثَلَاثَ مَرَّاتٍ---[حكم الألباني] شاذ بزيادة الثلاث
ওয়াররাদ (রহঃ) হতে বর্ণিতঃ
মুগীরাহ্ ইবনু শু'বাহ (রাঃ)-এর লেখক ওয়ারাদ (রহঃ) হতে বর্ণিত। মু'আবিয়াহ্ (রাঃ) মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ)-এর কাছে লিখলেন যে, আপনি আমাকে এমন কিছু হাদীস লিখে পাঠান, যা আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে শুনেছেন। তখন মুগীরাহ্ (রাঃ) তাঁর নিকট লিখলেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাত আদায় করার শেষে সালাম ফিরানোর পর তিনবার বলতে শুনেছি- "লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহ্ লা শারীকা লাহ্ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া 'আলা- কুল্লি শাইয়িন কুদীর” (আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই, যিনি একক ও শারীকবিহীন, সকল রাজত্ব ও রাজ্য তাঁরই এবং তাঁর জন্যেই সকল প্রশংসা। আর তিনি প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান।)।
