১৩/৮৭. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ১৩৪৪ - মজলিস শেষে ক্ষমা প্রার্থনা

সালাম ফিরানোর পর অন্য প্রকার যিক্র

মজলিস শেষে দোয়া: ক্ষমা ও তাওবার সহজ আমল

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৩৪৪

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ الصَّاغَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ الْخُزَاعِيُّ مَنْصُورُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا خَلَّادُ بْنُ سُلَيْمَانَ، قَالَ أَبُو سَلَمَةَ وَكَانَ مِنَ الْخَائِفِينَ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ مَجْلِسًا أَوْ صَلَّى تَكَلَّمَ بِكَلِمَاتٍ، فَسَأَلَتْهُ عَائِشَةُ عَنِ الْكَلِمَاتِ،فَقَالَ: «إِنْ تَكَلَّمَ بِخَيْرٍ كَانَ طَابِعًا عَلَيْهِنَّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَإِنْ تَكَلَّمَ بِغَيْرِ ذَلِكَ كَانَ كَفَّارَةً لَهُ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ»

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) যখন কোন মাজলিসে বসতেন অথবা সালাত আদায় করতেন তখন তিনি কিছু বাক্য উচ্চারণ করতেন। 'আয়িশাহ্ (রাঃ) তাঁকে উক্ত বাক্যসমূহ সম্পর্কে প্রশ্ন করলে তিনি ((সাঃ)) বললেন, কেউ যদি ভালো বাক্য বলে তাহলে সেগুলো ক্বিয়ামাত পর্যন্ত তার জন্যে মোহরস্বরূপ হবে। সে যদি অন্য ধরনের বাক্য বলে তা হলে সেগুলো তার জন্যে কাফ্ফারাহ্ স্বরূপ হবে।(সে বাক্যগুলো হলো: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ "সুবহা-নাকা আল্ল-হুম্মা ওয়াবিহামদিকা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক” (হে আল্লাহ! মহিমা আপনার, আমি আপনার প্রশংসা সহকারে শুরু করছি। আমি আপনার নিকট ক্ষমা চাই এবং অনুতপ্ত হয়ে আপনার নিকট ফিরে আসছি।)।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৩৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে মজলিস শেষে দোয়া এবং সালাতের পর ক্ষমা চাওয়ার কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কোনো মজলিসে বসলে বা সালাত আদায় করলে কিছু বাক্য বলতেন। আয়িশা (রাঃ) জানতে চাইলে তিনি এর ফলের কথা বলেন। কেউ ভালো কথা বললে এই বাক্যগুলো তার জন্য মোহরস্বরূপ হবে। আর যদি অন্য ধরনের কথা বলে, তবে তা তার জন্য কাফ্ফারা হবে। দোয়াটি হলো: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অর্থাৎ আল্লাহর পবিত্রতা ও প্রশংসা, তাঁর কাছে ক্ষমা চাওয়া এবং তাঁর দিকে ফিরে আসা। এটি কথা ও কাজের শেষে আত্মসমালোচনার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মজলিস শেষে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা করা সুন্দর আমল।
  • ভুল কথা বা ত্রুটির পর ক্ষমা চাওয়ার দরজা খোলা থাকে।
  • তাওবা মানে আল্লাহর দিকে ফিরে আসার মনোভাব রাখা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন