১৩/৯৩. অধ্যায়ঃ
অন্য আরেক প্রকার তাসবীহ
সুনানে নাসাঈ : ১৩৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৫০
أَخْبَرَنَا مُوسَى بْنُ حِزَامٍ التِّرْمِذِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ ابْنِ إِدْرِيسَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ كَثِيرِ ابْنِ أَفْلَحَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: أُمِرُوا أَنْ يُسَبِّحُوا دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيَحْمَدُوا ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيُكَبِّرُوا أَرْبَعًا وَثَلَاثِينَ، فَأُتِيَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فِي مَنَامِهِ، فَقِيلَ لَهُ: أَمَرَكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُسَبِّحُوا دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتَحْمَدُوا ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُكَبِّرُوا أَرْبَعًا وَثَلَاثِينَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَاجْعَلُوهَا خَمْسًا وَعِشْرِينَ، وَاجْعَلُوا فِيهَا التَّهْلِيلَ، فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «اجْعَلُوهَا كَذَلِكَ»
যায়দ ইব্ন সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
(একদিন) সাহাবায়ে কিরামকে আদেশ করা হলো- তারা যেন প্রত্যেক সালাতের পর ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৪ বার ‘আল্লাহু আকবার’ বলে।এরপর যায়দ ইবন সাবিত (রাঃ)-এর স্বপ্নে এক আনসারী সাহাবী উপনীত হয়ে যায়দ (রাঃ)-কে লক্ষ্য করে বলা হলো, তোমাদের কি রাসূলুল্লাহ (ﷺ) আদেশ করেছেন যে, তোমরা প্রত্যেক সালাতের পর ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৪ বার ‘আল্লাহু আকবার’ বলবে? তিনি বললেন, হ্যাঁ। তখন ঐ আনসার বললেন, তোমরা ঐ তাসবীহগুলোকে ২৫ বার করে পড়বে এবং তাতে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-কেও অন্তর্ভুক্ত করে নিবে। যখন ভোর হলো তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলে তিনি বললেন, তোমরা তাসবীহগুলোকে অনুরূপভাবেই পড়বে।
