১৩/৯৩. অধ্যায়ঃ
অন্য আরেক প্রকার তাসবীহ
সুনানে নাসাঈ : ১৩৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৫১
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ أَبُو زُرْعَةَ الرَّازِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْفُضَيْلِ بْنِ عِيَاضٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا رَأَى فِيمَا يَرَى النَّائِمُ، قِيلَ لَهُ: بِأَيِّ شَيْءٍ أَمَرَكُمْ نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: أَمَرَنَا أَنْ نُسَبِّحَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَنَحْمَدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَنُكَبِّرَ أَرْبَعًا وَثَلَاثِينَ، فَتِلْكَ مِائَةٌ، قَالَ: سَبِّحُوا خَمْسًا وَعِشْرِينَ، وَاحْمَدُوا خَمْسًا وَعِشْرِينَ، وَكَبِّرُوا خَمْسًا وَعِشْرِينَ، وَهَلِّلُوا خَمْسًا وَعِشْرِينَ، فَتِلْكَ مِائَةٌ، فَلَمَّا أَصْبَحَ ذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْعَلُوا كَمَا قَالَ الْأَنْصَارِيُّ»---[حكم الألباني] حسن صحيح
ইবন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি স্বপ্নে দেখল যে, কেউ তাকে জিজ্ঞেস করছে যে, তোমাদের নাবী (ﷺ) কিসের আদেশ করেছেন? সে বলল, আমাদের নাবী (ﷺ) ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৪ বার ‘আল্লাহু আকবর’ বলতে আদেশ করেছেন। এ হলো একশত বার। সে বলল, তোমরা ২৫ বার ‘সুবহানাল্লাহ’, ২৫ বার ‘আলহামদুলিল্লাহ’, ২৫ বার ‘আল্লাহু আকবর’ এবং ২৫ বার ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ বলবে, তাও একশত বার হবে। যখন সকাল হলো ঐ ব্যক্তি স্বপ্ন বৃত্তান্ত নাবী (ﷺ)-কে জানাল। রসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তাসবীহ অনুরূপই বলবে, যেরূপ আনসারী ব্যক্তি বলেছেন।
