১৩/৯৪. অধ্যায়ঃ

আর এক প্রকার তাসবীহের সংখ্যা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৫২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ، قَالَ: سَمِعْتُ كُرَيْبًا، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَيْهَا وَهِيَ فِي الْمَسْجِدِ تَدْعُو، ثُمَّ مَرَّ بِهَا قَرِيبًا مِنْ نِصْفِ النَّهَارِ، فَقَالَ لَهَا: «مَا زِلْتِ عَلَى حَالِكِ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ: " أَلَا أُعَلِّمُكِ ـ يَعْنِي ـ كَلِمَاتٍ تَقُولِينَهُنَّ: سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ، سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ، سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ، سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ، سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ، سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ، سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ، سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ، سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ، سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ، سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ، سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ "

জুওয়ায়রিয়া বিনত হারিস (রাঃ) হতে বর্ণিতঃ

নাবী (ﷺ) তাঁর নিকট দিয়ে গেলেন। তখন তিনি মসজিদে দোয়া করছিলেন। পুনরায় প্রায় দ্বি-প্রহরের সময় তাঁর কাছ দিয়ে গেলেন, তখন তাঁকে বললেন, তুমি তোমার আগের ন্যায় এখনও রয়ে গেছ? তিনি বললেন, হ্যাঁ; রসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি কি তোমাকে শিক্ষা দিব না, অর্থাৎ এমন কিছু দোয়া যেগুলো তুমি বলতে পার?سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ، سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ، سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ، سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ(পবিত্রতা ও প্রশংসা আল্লাহরই তাঁর সৃষ্টির সংখ্যানুপাতে, পবিত্রতা ও প্রশংসা আল্লাহরই তাঁর সৃষ্টির সংখ্যানুপাতে, পবিত্রতা ও প্রশংসা আল্লাহরই তাঁর সৃষ্টির সংখ্যানুপাতে। আল্লাহর পবিত্রতা তাঁর সন্তুষ্টি পরিমাণ, আল্লাহর পবিত্রতা তাঁর সন্তুষ্টি পরিমাণ, আল্লাহর পবিত্রতা তাঁর সন্তুষ্টি পরিমাণ। আল্লাহর পবিত্রতা তাঁর আরশের ওজন অনুপাতে, আল্লাহর পবিত্রতা তাঁর আরশের ওজন অনুপাতে, আল্লাহর পবিত্রতা তাঁর আরশের ওজন অনুপাতে। আর আল্লাহর পবিত্রতা তাঁর কালিমাসমূহের কালি অনুসারে, আর আল্লাহর পবিত্রতা তাঁর কালিমাসমূহের কালি অনুসারে, আর আল্লাহর পবিত্রতা তাঁর কালিমাসমূহের কালি অনুসারে।)এ হাদীসটি মুসলিম-এর বর্ণনায় শব্দগুলো সংক্ষিপ্ত এভাবে এসেছে। তাই নিম্নোল্লেখিতভাবে পড়লেও চলবে- سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ، سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ، سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ، سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন