১৩/১০৩. অধ্যায়ঃ

ইমাম সলাত শেষ করা পর্যন্ত যে ব্যক্তি তাঁর সাথে সলাত আদায় করে তার সাওয়াব

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৬৪

أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ وَهُوَ ابْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ فَلَمْ يَقُمْ بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَقِيَ سَبْعٌ مِنَ الشَّهْرِ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ نَحْوٌ مِنْ ثُلُثِ اللَّيْلِ، ثُمَّ كَانَتْ سَادِسَةٌ فَلَمْ يَقُمْ بِنَا، فَلَمَّا كَانَتِ الْخَامِسَةُ قَامَ بِنَا حَتَّى ذَهَبَ نَحْوٌ مِنْ شَطْرِ اللَّيْلِ، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، لَوْ نَفَلْتَنَا قِيَامَ هَذِهِ اللَّيْلَةِ، قَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا صَلَّى مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ حُسِبَ لَهُ قِيَامُ لَيْلَةٍ»، قَالَ: ثُمَّ كَانَتِ الرَّابِعَةُ فَلَمْ يَقُمْ بِنَا، فَلَمَّا بَقِيَ ثُلُثٌ مِنَ الشَّهْرِ أَرْسَلَ إِلَى بَنَاتِهِ وَنِسَائِهِ، وَحَشَدَ النَّاسَ، فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ، ثُمَّ لَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنَ الشَّهْرِ، قَالَ دَاوُدُ: قُلْتُ: مَا الْفَلَاحُ؟ قَالَ: السُّحُورُ

আবূ যর (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা এক রমজানে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সিয়াম পালন করলাম, সে রমজানে নবি (ﷺ) আমাদের সাথে তারাবির সালাত আদায় করলেন না, যতদিন পর্যন্ত না মাসের সাতদিন অবশিষ্ট রইল; তখন তিনি আমাদের নিয়ে তারাবির সালাত আদায় করলেন। তাতে রাতের প্রায় এক-তৃতীয়াংশ অতিবাহিত হয়ে গেল। তারপর যখন ছয়দিন বাকি রইল, তখন তিনি আমাদের নিয়ে তারাবির সালাত আদায় করলেন না। পরে যখন পাঁচ দিন বাকি রইল আবার তিনি আমাদের সাথে তারাবির সালাত আদায় করলেন এবং তাতে রাতের প্রায় অর্ধেক অতিবাহিত হয়ে গেল। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! যদি আপনি আমাদেরকে নিয়ে পুরো রাত তারাবির সালাত আদায় করতেন! তিনি বললেন, কোন ব্যক্তি যখন ইমাম সালাম ফিরায়ে সালাত হতে বের হওয়া পর্যন্ত তার সাথে সালাত আদায় করে তার জন্যে এক পূর্ণ রাত সালাত আদায় করার সওয়াব লেখা হয়। অতঃপর যখন চারদিন বাকি রইল তিনি তখন আমাদেরকে নিয়ে তারাবির সালাত আদায় করলেন না।অতঃপর যখন মাসের তিনদিন বাকি রইল, তিনি তাঁর কন্যা এবং বিবিদের কাছে লোক পাঠালেন এবং সাহাবীগণকে একত্র করলেন এবং আমাদের নিয়ে তারাবির সালাত এমনিভাবে আদায় করলেন যে, আমরা ভয় পেয়ে গেলাম আমরা ফালাহ-এর সময় না হারিয়ে ফেলি। এরপর তিনি আমাদের নিয়ে ঐ মাসের আর কোনদিন তারাবির সালাত আদায় করেননি। রাবী দাউদ (রহঃ) বলেন, আমি প্রশ্ন করলাম, ফালাহ-এর অর্থ কি? তিনি বললেন, সাহরি খাওয়া।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন