১৩/১০৪. অধ্যায়ঃ
ইমামের জন্যে মুসল্লীদের ঘাড় ডিঙ্গিয়ে সামনে যাওয়ার অনুমতি
সুনানে নাসাঈ : ১৩৬৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৬৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ بَكَّارٍ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ النَّوْفَلِيِّ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ بِالْمَدِينَةِ، ثُمَّ انْصَرَفَ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ سَرِيعًا حَتَّى تَعَجَّبَ النَّاسُ لِسُرْعَتِهِ، فَتَبِعَهُ بَعْضُ أَصْحَابِهِ، فَدَخَلَ عَلَى بَعْضِ أَزْوَاجِهِ، ثُمَّ خَرَجَ، فَقَالَ: «إِنِّي ذَكَرْتُ وَأَنَا فِي الْعَصْرِ شَيْئًا مِنْ تِبْرٍ كَانَ عِنْدَنَا، فَكَرِهْتُ أَنْ يَبِيتَ عِنْدَنَا فَأَمَرْتُ بِقِسْمَتِهِ»
উকবা ইব্ন হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর সঙ্গে মদিনাতে একবার আসরের সালাত আদায় করলাম। অতঃপর তিনি সালাম ফিরিয়ে দ্রুত মুসল্লিদের ঘাড় ডিঙ্গিয়ে চলে গেলেন। মুসল্লিরা তাঁর দ্রুততায় আশ্চর্য হয়ে গেল, তাঁর কিছু সাহাবী তাঁকে অনুসরণ করলেন। পরে তিনি তাঁর কোন এক বিবির কাছে গিয়ে বের হয়ে আসলেন এবং বললেন, ‘আসরের সালাত আদায় করা অবস্থায় আমার কাছে থাকা কিছু স্বর্ণের কথা মনে পড়ল। আমি সমীচীন মনে করলাম না যে, সেগুলো আমার কাছে রাতে থাকুক। অতএব, আমি সেগুলো বণ্টন করে দেয়ার আদেশ দিয়ে এলাম।
