১৩/১০৫. অধ্যায়ঃ
যখন কাউকে জিজ্ঞেস করা হয় তুমি কি সলাত আদায় করেছ? তখন সে কি না বলবে?
সুনানে নাসাঈ : ১৩৬৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৬৬
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَا: حَدَّثَنَا خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ، عَنْ هِشَامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَوْمَ الْخَنْدَقِ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ جَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ، وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَوَاللَّهِ مَا صَلَّيْتُهَا»، فَنَزَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بُطْحَانَ «فَتَوَضَّأَ لِلصَّلَاةِ وَتَوَضَّأْنَا لَهَا، فَصَلَّى الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ»
জাবির ইব্ন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবন খাত্তাব (রাঃ) খন্দাকের যুদ্ধের দিন সূর্যাস্তের পর কাফির কুরায়শদের গালমন্দ করতে লাগলেন এবং বললেন, হে আল্লাহর রসূল! আমি আসরের সালাত আদায় না করতেই সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হয়ে গেল। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর কসম! আমিও তো উক্ত সালাত আদায় করিনি।এরপর আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে বুতহান নামক স্থানে অবতরণ করলাম। অতঃপর রসূলুল্লাহ (ﷺ) সালাতের জন্য ওজু করলেন, আমরাও সালাতের জন্য ওজু করলাম। এরপর তিনি সূর্য অস্ত যাওয়ার পর আসরের সালাত আদায় করলেন। পরে তিনি মাগরিবের সালাত আদায় করলেন।
