১৪/৯. অধ্যায়ঃ
জুমু'আর দিন গোসল না করার অনুমতি
সুনানে নাসাঈ : ১৩৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৮০
أَخْبَرَنَا أَبُو الْأَشْعَثِ، عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَبِهَا وَنِعْمَتْ، وَمَنِ اغْتَسَلَ فَالْغُسْلُ أَفْضَلُ»، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «الْحَسَنُ، عَنْ سَمُرَةَ كِتَابًا، وَلَمْ يَسْمَعِ الْحَسَنُ مِنْ سَمُرَةَ إِلَّا حَدِيثَ الْعَقِيقَةِ، وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»
সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি জুমু'আর দিন ওজু করে তা তার জন্য যথেষ্ট এবং তা উত্তম কাজ আর যে ব্যক্তি গোসল করে তবে তা অধিকতর উত্তম কাজ।আবু আবদুর রহমান (নাসায়ী) বলেন, হাসান সামুরা (রাঃ)-এর পাণ্ডুলিপি হতে হাদীস বর্ণনা করেন। কেননা হাসান সামুরা হতে আকীকার হাদীস ব্যতীত কোন হাদীস শুনেননি।
