১৪/১. অধ্যায়ঃ
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَحْنُ الْآخِرُونَ السَّابِقُونَ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ، وَهَذَا الْيَوْمُ الَّذِي كَتَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ ـ يَعْنِي يَوْمَ الْجُمُعَةِ ـ فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ الْيَهُودُ غَدًا وَالنَّصَارَى بَعْدَ غَدٍ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমরা হলাম দুনিয়াতে পশ্চাৎবর্তী এবং আখিরাতে হব অগ্রবর্তী। তবে এতটুকু ব্যতিক্রম যে, আমাদের আগে তাদের কিতাব দেয়া হয়েছিল এবং আমাদেরকে তাদের পরে কিতাব দেয়া হয়েছে। এ জুমু'আর দিন, যে দিনের সম্মান করা আল্লাহ তা'আলা তাদের ওপর ফরজ করেছিলেন, তারা তাতে মতানৈক্য সৃষ্টি করেছিল। অতঃপর আল্লাহ তা'আলা আমাদের সেদিন অর্থাৎ জুমু'আর দিন সম্পর্কে সঠিক পথ দেখালেন। অতএব সে দিনের ব্যাপারে অন্যান্য মানুষ হবে আমাদের অনুসারী। ইয়াহূদীরা আগামীকাল (শনিবার) এবং নাসারারা এর পরবর্তী দিন (রবিবার) সম্মান করবে।
[১. মদীনার এক উপত্যকার নাম]
أَخْبَرَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَضَلَّ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ، وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الْأَحَدِ، فَجَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِنَا فَهَدَانَا لِيَوْمِ الْجُمُعَةِ، فَجَعَلَ الْجُمُعَةَ وَالسَّبْتَ وَالْأَحَدَ، وَكَذَلِكَ هُمْ لَنَا تَبَعٌ يَوْمَ الْقِيَامَةِ، وَنَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا، وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ الْمَقْضِيُّ لَهُمْ قَبْلَ الْخَلَائِقِ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা জুমু'আর দিন সম্পর্কে আমাদের পূর্ববর্তীদের ভ্রষ্টতায় রেখেছিলেন, সুতরাং তা ইয়াহুদীদের জন্যে ছিল শনিবার এবং নাসারাদের জন্যে রবিবার। এরপর আল্লাহ তা'আলা আমাদেরকে জুমু'আর বিষয়ে সঠিক পথপ্রদর্শন করেছেন এবং আমাদের জন্যে জুমু'আর দিন শুক্রবার, ইয়াহুদীদের জন্যে শনিবার এবং নাসারাদের জন্যে রবিবার ঠিক করলেন। অনুরূপভাবে তারা ক্বিয়ামাতের দিনেও আমাদের অনুসারী হবে। আমরা দুনিয়ায় অবস্থানের পরিপ্রেক্ষিতে হব তাদের পশ্চাৎবর্তী এবং ক্বিয়ামাতের পরিপ্রেক্ষিতে হব তাদের অগ্রবর্তী; যা সৃষ্টির পূর্বে তাদের জন্যে ঠিক হয়েছে।
১৪/২. অধ্যায়ঃ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ عَبِيدَةَ بْنِ سُفْيَانَ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَرَكَ ثَلَاثَ جُمَعٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ»---[حكم الألباني] حسن صحيح
আবুল জা'দ আয যামরী (রাঃ)-এর সূত্রে যিনি নবী (ﷺ)-এর সাহাবী ছিলেন- নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি তিনটি জুমু'আহ্ তার প্রতি অবহেলা প্রদর্শন করে ছেড়ে দেয়, আল্লাহ তা'আলা তার অন্তরে মোহর মেরে দেন।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا حَبَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ الْحَضْرَمِيِّ بْنِ لَاحِقٍ، عَنْ زَيْدٍ، عَنْ أَبِي سَلَّامٍ، عَنْ الْحَكَمِ بْنِ مِينَاءَ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، وَابْنَ عُمَرَ يُحَدِّثَانِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَهُوَ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ: «لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ، أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ، وَلَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ»
রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারের ধাপের উপর দাঁড়ানো অবস্থায় বলেছেন, হয় মানুষ জুমু'আহ্ ছেড়ে দেয়া হতে ক্ষান্ত থাকবে, না হয় আল্লাহ তা'আলা তাদের অন্তরে মোহর মেরে দিবেন এবং তারা গাফিলদের পর্যায়ভুক্ত হয়ে যাবে।
أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنِي الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رَوَاحُ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»
নাবী (ﷺ)-এর বিবি হাফসাহ্ (রাঃ) হতে বর্ণিত। নাবী (ﷺ) বলেছেন: জুমু'আর জন্যে মধ্যাহ্নের পরে যাত্রা করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপরে ওয়াজিব।
১৪/৩. অধ্যায়ঃ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ قُدَامَةَ بْنِ وَبَرَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَرَكَ الْجُمُعَةَ مِنْ غَيْرِ عُذْرٍ فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَبِنِصْفِ دِينَارٍ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি বিনা কারণে জুমু'আহ্ ছেড়ে দেয় সে যেন একটি দীনার সদাক্বাহ্ করে, আর যদি তা না পায় তাহলে যেন অর্ধ দীনার সদাক্বাহ্ করে।
১৪/৪. অধ্যায়ঃ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ، وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে দিনসমূহে সূর্য উদিত হয় তন্মধ্যে সর্বোত্তম দিন হলো জুমু'আর দিন। সেদিন আদাম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছিল এবং সেদিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং সেদিনেই তাঁকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছিল।
১৪/৫. অধ্যায়ঃ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ، وَفِيهِ قُبِضَ، وَفِيهِ النَّفْخَةُ، وَفِيهِ الصَّعْقَةُ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ»قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ، وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ؟ قَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ»
আওস ইবনু আওস (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেন, তোমাদের সকল দিনের মধ্যে সর্বোৎকৃষ্ট দিন হলো জুমু'আর দিন, সেদিন আদাম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছিল, সেদিনেই তাঁর মৃত্যু হয়, সেদিনেই শিঙ্গায় ফুঁক দেয়া হবে এবং সেদিনেই ক্বিয়ামাত অনুষ্ঠিত হবে। অতএব, তোমরা (এদিনে) আমার ওপর বেশি পরিমাণে দরূদ পড়। কারণ, তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়। তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল! কিভাবে আমাদের দরূদ আপনার কাছে পেশ করা হবে। যেহেতু আপনি (এক সময়) ওফাত পেয়ে যাবেন অর্থাৎ, তাঁরা বললেন, আপনার দেহ মাটির সাথে মিশে যাবে। তিনি বললেন, অবশ্যই আল্লাহ তা'আলা মাটির জন্যে নবীগণের দেহ গ্রাস করা হারাম করে দিয়েছেন।
১৪/৬. অধ্যায়ঃ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ، وَبُكَيْرَ بْنَ الْأَشَجِّ حَدَّثَاهُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَالسِّوَاكُ، وَيَمَسُّ مِنَ الطِّيبِ مَا قَدَرَ عَلَيْهِ»، إِلَّا أَنَّ بُكَيْرًا لَمْ يَذْكُرْ عَبْدَ الرَّحْمَنِ، وَقَالَ فِي الطِّيبِ: «وَلَوْ مِنْ طِيبِ الْمَرْأَةِ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক বালেগ ব্যক্তির ওপরে জুমু'আহ্হ্বার গোসল করা জরুরি এবং মিসওয়াক করা ও সুগন্ধি লাগানো তার জন্যে যা সম্ভব হয়। কিন্তু (রাবী) বুকায়র (রহঃ) 'আবদুর রহমান (রহঃ)-এর কথা উল্লেখ করেননি এবং সুগন্ধির ব্যাপারে বলেছেন, যদিও তা মেয়ে লোকের ব্যবহার্য সুগন্ধি থেকেও হয়।
১৪/৭. অধ্যায়ঃ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তোমাদের কেউ জুমু'আতে আসে তখন সে যেন গোসল করে নেয়।