১৪/১. অধ্যায়ঃ
জুমু'আর সলাত ফার্য হওয়া
সুনানে নাসাঈ : ১৩৬৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৬৭
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَحْنُ الْآخِرُونَ السَّابِقُونَ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ، وَهَذَا الْيَوْمُ الَّذِي كَتَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ ـ يَعْنِي يَوْمَ الْجُمُعَةِ ـ فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ الْيَهُودُ غَدًا وَالنَّصَارَى بَعْدَ غَدٍ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বললেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমরা হলাম দুনিয়াতে পশ্চাৎবর্তী এবং আখিরাতে হব অগ্রবর্তী। তবে এতটুকু ব্যতিক্রম যে, আমাদের আগে তাদের কিতাব দেয়া হয়েছিল এবং আমাদেরকে তাদের পরে কিতাব দেয়া হয়েছে। এ জুমার দিন, যে দিনকে সম্মান করা আল্লাহ তা’আলা তাদের ওপর ফরজ করেছিলেন, তারা তাতে মতানৈক্য সৃষ্টি করেছিল। অতঃপর আল্লাহ তা’লা আমাদের সেদিন অর্থাৎ জুমার দিন সম্পর্কে সঠিক পথ দেখালেন। অতএব সে দিনের ব্যাপারে অন্যান্য মানুষ হবে আমাদের অনুসারী। ইহুদীরা আগামীকাল (শনিবার) এবং নাসারারা এর পরবর্তী দিন (রবিবার) সম্মান করবে।
[১] মদীনার এক উপত্যকার নাম]
